বাংলাহান্ট ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের জন্য অষ্টম শ্রেণিতে ভর্তির নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর। সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির (School) প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ভর্তির নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্কুলে (School) ভর্তির নিয়মের বিজ্ঞপ্তি
প্রতি বারের মতো এবারও ভর্তির নিয়ম একই রয়েছে। সব শ্রেণিতে হবে লটারির মাধ্যমে ভর্তি। সম্পূর্ণ বিনামূল্যে হবে পড়ুয়াদের ভর্তি। পড়ুয়াদের বয়স ৬ থেকে ১৪ বছর বয়সী হলে তাদের নির্দিষ্ট ক্লাসে ভর্তি নিতে হবে।

কীভাবে হবে ভর্তি: যেসব উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের একই ক্যাম্পাসের মধ্যে প্রাথমিক স্কুল রয়েছে, সেই সব স্কুলের পড়ুয়ারা যদি ওই ক্যাম্পাসের মধ্যে থাকা উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের স্কুলে ভর্তি হতে চায় তাহলে ওই স্কুলের পড়ুয়াদের লটারির মাধ্যমে ভর্তি হওয়ার দরকার নেই।
আরও পড়ুন : এবার মাত্র ৩ শতাংশ বাড়ছে DA, মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
স্কুলগুলিকে বিশেষ নির্দেশ: স্কুলে (School) ভর্তি হতে চাওয়া কোনও পড়ুয়া যাতে স্কুলে ভর্তি হওয়া থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে হবে স্কুলগুলিকে। তবে স্কুলে ভর্তি হওয়া নিয়ে কিছু ক্ষেত্রে রয়েছে অভিযোগ।
আরও পড়ুন : ডিম-মাছের পাশাপাশি এবার নিরামিষ কাউন্টার, মা আহার ক্যান্টিন নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অভিযোগ ওঠে, বিনামূল্যে ভর্তির কথা বলা হলেও কিছু স্কুল ভর্তির ফর্মের দাম নেয়। এই বিষয়টির দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মত ওয়াকিবহাল মহলের।












