বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল ওয়েলিংটনে সুবিধাজনক জায়গায় পৌঁছেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম টেস্ট জিততে ব্যর্থ হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। শেষ সেশনে জিততে গেলে ৫ উইকেট তুলতে হতো ভারতকে। কিন্তু ব্যাট হাতে দুর্ভেদ্য হয়ে ওঠেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপ্স। ফলস্বরূপ ১৫ ওভার আগেই খেলা থামিয়ে ম্যাচ ড্র-এর সিদ্ধান্ত মেনে নেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। কিন্তু তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravi Ashwin)।
শুভমান গিল জানিয়েছেন বোলারদের পরের টেস্ট ম্যাচের জন্য তরতাজা রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তিনি বলেছেন, “পিচ যদি বোলারদের আরেকটু বোলারদের সাহায্য করতো, তাহলে হয়তো ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারত। আমার দলের ফাস্ট বোলাররা ক্লান্ত ছিলেন। ম্যাচে তারা প্রত্যেকেই প্রায় ৫০ ওভার করে বল করেছেন। তাছাড়া, হাতে সময়ও খুব কম। আগামীকাল ক্রাইস্টচার্চ পৌঁছনোর পর মাত্র তিন দিনের মধ্যেই পরবর্তী ম্যাচ রয়েছে। তাই আমরা আমাদের সব বোলারদের সতেজ রাখতে চেয়েছিলাম। আর আমার মনে হয় না যে, বাড়তি ৫-১০ ওভার বল করালে খুব একটা লাভ হতো।”

কিন্তু ১৫ ওভার সময়টা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল বলে মনে করেন তারকা অফস্পিনার রবি অশ্বিন। তার মতে ভারতীয় দলে যখন তিনি খেলতেন তখন দলের সকল খেলোয়াড়রা দাঁতে দাঁত চেপে সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে পছন্দ করতো। কিন্তু তার মতে অধিনায়ক শুভমান গিলের মধ্যে জয়ের জন্য সেই খিদেটা দেখা যায়নি।
আরও পড়ুন: সিরাজকে না খেলিয়েই হার ভারতের? তারকা ফাস্ট বোলারকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন শুভমান গিল
অশ্বিন সরাসরি বলেছেন, “আমি লক্ষ্য করলাম, ড্যারেল মিচেল সাইট স্ক্রিন ঠিক করার অছিলায় সময় নষ্ট করছেন। তিনি আমাদের অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন; ফিল্ডারদের সঙ্গে হাসাহাসি আর মশকরা করছিলেন। আমাদের সময় দলে এমনটা কখনো ঘটত না। আমরা যখন সুবিধাজনক অবস্থানে থাকতাম, তখন হয়তো আনন্দ করার সময় পেতাম। কিন্তু যখন আমরা কোনো ফলাফলের পেছনে ছুটতাম, তখন আমরা সবসময় যুদ্ধের মেজাজে থাকতাম।”
আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন
তিনি আরও যোগ করে বলেন, “আমরা এই টেস্ট ম্যাচে হয়তো দাপট দেখিয়েছি, কিন্তু প্রতিপক্ষকে পুরোপুরি কাবু করতে পারিনি, তাই না? টেস্ট ম্যাচে আধিপত্য দেখানোর জন্য কেউ আমাদের পয়েন্ট দেবে না। পয়েন্ট পাওয়া যায় কেবল ম্যাচ জিতলে। সবাই হয়তো বলবে যে আমরা খুব ভালো টেস্ট খেলেছি, কিন্তু ২০টি উইকেট নিতে পারিনি। ভালো ক্রিকেট খেলার জন্য তো আর পয়েন্ট পাওয়া যাবে না। বিশেষ করে যখন নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে, তাদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলার পরও, নিজেদের পিছিয়ে আসার জন্য আমাদের ভীষণ ক্ষুব্ধ হওয়া উচিত। আর এটাই আমার মূল কথা। আমাদের বাকি ১৫ ওভার জুড়েও চেষ্টা করা উচিত ছিল।”












