দুর্যোগ কাটতেই শীতের দাপট! দক্ষিণবঙ্গে হু হু করে নামবে তাপমাত্রা, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

Published on:

Published on:

Weather Update winter grips North Bengal with the lowest temperature at 12.5 degrees celsius

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তবে এবার আবহাওয়া বদলাতে চলেছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবও কেটে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া মূলত শুকনো থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিনে তাপমাত্রাও কমতে পারে। তাহলে আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া? কী জানাল হাওয়া অফিস?

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কয়েকটি জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়লে রোদ উঠবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় এবার তাপমাত্রা কমতে শুরু করবে। উত্তুরে হাওয়া ঢোকার পথে আর কোনও বাধা নেই। ফলে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ঠান্ডা আরও কিছুটা বাড়তে পারে।

South Bengal Weather is winter over what will the weather be like in after the dense fog

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতার (Kolkata Weather Update) আবহাওয়াও মূলত শুকনো থাকবে। সকালে হালকা কুয়াশা ও মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির আশপাশে থাকার কথা ছিল। তবে এবার পারদ নামতে পারে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুনঃ পাড়ায় ঢুকবে ঠাকুরের ছবি লাগানো গাড়ি, বাজবে ভক্তিগীতি! নতুন পরিকল্পনা রাজ্যের

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও (North Bengal Weather) আজ বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। আপাতত নতুন করে কোনও সতর্কতাও জারি করেনি হাওয়া অফিস। তবে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই ঠান্ডা পড়তে শুরু করেছে। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। অন্যদিকে দার্জিলিংয়ে পারদ নেমেছিল ৭ ডিগ্রিতে। বুধবার থেকে সেখানে ঠান্ডা আরও বাড়তে পারে।

সব মিলিয়ে বলা যায়, আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। আজ থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। সেই সঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। বুধবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal Weather) এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডা আরও বাড়তে পারে। বিশেষ করে সকাল ও রাতের দিকে শীতের আমেজ বেশি বোঝা যাবে।