কাস্ট সার্টিফিকেট পেতে আর প্রয়োজন নেই এই নথি, নিয়ম বদল নবান্নের

Published on:

Published on:

Cast Certificate you will no longer need this document to obtain

বাংলা হান্ট ডেস্ক: এবার কাস্ট সার্টিফিকেট নিয়মে নিয়ে এল বড় বদল পশ্চিমবঙ্গ সরকার (Cast Certificate)। যদিও এর আগে কাস্ট সার্টিফিকেট পেতে ১৯৫০ সালের আগের জমির দলিলের জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। তবে এবার থেকে এসসি, ওবিসি সার্টিফিকেট পেতে আর লাগবে না এই গুরুত্বপূর্ণ নথিগুলি।

কাস্ট সার্টিফিকেট পেতে আর লাগবে না এই নথি (Cast Certificate)

তবে অযথা হয়রানি বন্ধ করতে এই কাস্ট সার্টিফিকেট তৈরি ও পুনরায় যাচাইয়ের ক্ষেত্রে জমির দলিল দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানালো অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর (Cast Certificate)। তবে অভিযোগ, রাজ্যে পালাবদলের পরও বেশকিছু জেলা কাস্ট সার্টিফিকেট তৈরীর ক্ষেত্রে পুরনো জমির দলিল চাওয়া হচ্ছে।

পাশাপাশি এই অভিযোগগুলো জমা পড়েছে নবান্নে। দলিল না দেখলে ইস্যু করা হচ্ছে না জাতিগত শংসাপত্র। অভিযোগ পাওয়া মাত্রই এই বিষয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। এরপরই ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেখানে স্পষ্ট করে জানানো হয়েছে, পরিচয় বা বসবাসের প্রমাণের জন্য জমির দলিল দেওয়া বাধ্যতামূলক নয়।

Cast Certificate you will no longer need this document to obtain

আরও পড়ুন: রাজ্যে আসছে ৪৩৫টি নতুন সরকারি বাস, তার আগে রুট সার্ভে

তবে ২০১৪ ১৫ সালের পুরনো নির্দেশিকার কথা মনে করিয়ে নতুন করে জেলায় জেলায় সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এই নোটিশ পাঠিয়েছে রাজ্য সরকার। তারই সঙ্গে কার সার্টিফিকেট দেওয়ার দায়িত্বে যে সমস্ত সরকারি আধিকারিকেরা রয়েছেন তারা যাতে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলে তা নির্দেশ করা পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বাতিল করার নিয়মে নিয়ে আসা হয়েছে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে। আগের সরকারের আমলে লক্ষ লক্ষ ভুয়ো সার্টিফিকেট ও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে নতুন সরকারের ক্ষেত্রে সেই দুর্নীতি বরদাস্ত করা হবে না (Cast Certificate)।