বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজা তো ও আধুনিকরণের লক্ষ্যে বা পথে নামতে চলেছে ৪৩৫ টি নতুন সরকারি বাস (Kolkata)। তবে সব লোকে এক ধরনের বাজ নামানো পথে হাঁটছেন না পরিবহন দপ্তর। কোন রুটে কি ধরনের বাস প্রয়োজন তা জানতে আগে এলাকাভিত্তিক সমীক্ষা চালানো হবে।
৪৩৫টি নতুন বাস নামানোর আগে রুট ধরে সমীক্ষা (Kolkata)
সেই সমীক্ষায় রিপোর্টের ওপর ভিত্তি করে এই যাত্রীদের চাহিদা ও রাস্তার অবস্থা বুঝে রুট ধরে একেক ধরনের বাস নামানোর পরিকল্পনা করেছে পরিবহন দপ্তর (Kolkata)। এই নতুন বাস নামানোর ক্ষেত্রে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আগের থেকে উন্নত হবে। পাশাপাশি পরিবেশ বান্ধব পরিবহনের ওপর ও বিশেষ জোর দেওয়া হচ্ছে।
সরকারি সূত্রে খবর অনুযায়ী, এই নতুন ৪৩৫ টি বাসের মধ্যে থাকছে চার ধরনের আধুনিক বাস। দূষণ নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে আনা হচ্ছে ১৫২ টি এসি ইলেকট্রিক বাস। অপরদিকে নন এসে ২০৬ টি ইলেকট্রিক বাস আনা হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার যাত্রার কথা মাথায় রেখে আরামদায়ক ৩৭টি ভলভো বাস আনা হচ্ছে।

আরও পড়ুন: দুধ জ্বাল দিতে গিয়ে উথলে পড়ার ঝক্কি পোহাতে হয়? রান্নাঘরের এই ছোট্ট কৌশলেই মিলবে সহজ সমাধান
এছাড়াও শহরের মধ্যে তুলনামূলক ছোট রুটের কথা মাথায় রেখে ৪০ টি নন এসি ডিজিটাল বাস নামানো পরিকল্পনা করা হয়েছে পরিমাণ দপ্তরের আধিকারিকদের মতে যেসব রাস্তায় বড় বাস চালানো সম্ভব নয় সেই সব রাস্তাতে এই ছোট বাসগুলো চালানো হবে। পাশাপাশি এই বাসগুলো চালানোর ফলে গণপরিবহন ব্যবস্থা অনেকটাই আগের থেকে উন্নত হবে বলে মনে করছেন পরিবহন দপ্তরের কর্তারা (Kolkata)।












