Durga Puja 2026 Live Updates

‘এই সরকারের হাত ধরেই এগোতে হবে’,পালাবদলের প্রথম পুজোয় জিতের মুখে বড় বার্তা

Published on:

Published on:

Actor Jeet highly praised the West Bengal government
Follow

বাংলা হান্ট ডেস্ক : এবারের দুর্গাপুজোয় শুধু মণ্ডপ, প্রতিমা কিংবা আলোকসজ্জা নয়, রাজ্যের রাজনৈতিক পালাবদলও আলোচনার অন্যতম বিষয়। নতুন সরকারের আমলে প্রথম দুর্গোৎসব ঘিরে কলকাতায় একাধিক বড় আয়োজন হয়েছে। উৎসবের এই আবহে এবার নতুন সরকারের প্রসঙ্গ টেনে নিজের অভিজ্ঞতার কথা জানালেন টলিউড তারকা জিৎ।

কী বললেন অভিনেতা জিৎ (Jeet)?

বুধবার সুরুচি সংঘের মণ্ডপে হাজির হয়ে পুজোর আনন্দে সামিল হন অভিনেতা। তাঁর কাছে এই পুজোর বিশেষত্ব অবশ্য শুধু আলাদা কোনও আয়োজন নয়, রাজ্যে সরকার বদলের পর প্রথম দুর্গোৎসবও। পাড়ার পুজোয় প্রতি বছরই আসেন তিনি। এ বারও সেই চেনা মণ্ডপে এসে ঠাকুর দেখার পাশাপাশি রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আশার কথাও শোনালেন জিৎ।

নতুন সরকারের প্রসঙ্গে অভিনেতা বলেন, “পুজোয় এসেছি মায়ের দর্শন করতে। আনন্দ করতে। পাড়ার পুজো। আমি আগেও এসেছি, এবারও এলাম। তবে এবার নতুন দল, নতুন সরকার, নতুন উদ্যম, নতুন এনার্জি রয়েছে। আর আগামী দিনে এই সরকারের হাত ধরেই আমাদের সকলকে এগোতে হবে।”

তবে কলকাতায় ঠাকুর দেখা শুরু করার আগেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জিৎ। মঙ্গলবার নান্দনিক ক্লাবের দুর্গাপুজোয় উপস্থিত হন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাড়ার পুজো হিসেবে পরিচিত এই ক্লাবের এ বার ৪৭তম বর্ষ। ‘পুণ্যভূমি মেদিনীপুরের বীরগাথা’ থিমে সাজানো হয়েছে মণ্ডপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির অধিকারীও। তাঁর পাশে থাকার এবং তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে খুশি অভিনেতা।

Actor Jeet highly praised the West Bengal government

আরও পড়ুন : শিয়ালদহ ডিভিশনে পুজো স্পেশ্যাল লোকাল ট্রেন, কোন কোন রুটে কখন ছাড়বে?

কাঁথির সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জিৎ বলেন, “আজ সুরুচি দিয়ে ঠাকুরদর্শন শুরু করলাম। মঙ্গলবার গিয়েছিলাম কন্টাইতে। আমার সৌভাগ্য যে ওখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাড়ায় গিয়ে ক্লাবের পুজোর অংশ হতে পারলাম। শিশিরবাবু ছিলেন। উনি উদ্বোধন করলেন। আমি ওনার পাশে থাকতে পারলাম। ওনার সঙ্গে কিছু কথা বলার সুযোগ পেলাম। আমার ওই মুহূর্তগুলো ভীষণ ভালো লাগল।”এ বারের পুজোয় জিতের কোনও ছবি মুক্তি পাচ্ছে না। ফলে বক্স অফিসের প্রতিযোগিতা বা নতুন ছবির প্রচারের বদলে আপাতত উৎসবের আনন্দেই সময় কাটাচ্ছেন অভিনেতা।