বাংলাহান্ট ডেস্ক: পুজোর ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক বিশেষ লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা পূর্ব রেলের। বেশ কিছু ট্রেনের (Pujo Special Train) সময়সূচী, স্টপেজ সহ ট্রেন বাতিলের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। পুজোর সময় ১৬-১৭ তারিখ থেকে ২০-২১ অক্টোবর পর্যন্ত মাঝ রাতেও চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন।
কখন ছাড়বে বিশেষ ট্রেন (Pujo Special Train)
শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-নৈহাটি, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-কল্যাণী, নৈহাটি-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ ট্রেন। শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি রুটে রাত ৯ টা ৪০ এ শিয়ালদহ থেকে ছাড়বে বিশেষ ট্রেন। রানাঘাট ও নৈহাটির মধ্যে রাতের বিভিন্ন সময় সংযোগকারী ট্রেন চলবে। শিয়ালদহ-কল্যাণী রুটে রাত ৯ টা ১০ এ প্রথম বিশেষ ট্রেন ছাড়বে। মধ্যরাতের পরেও মিলবে অতিরিক্ত পরিষেবা। শিয়ালদহ-হাসনাবাদ ও বনগাঁ রুটে রাতের দিকে শিয়ালদহ, হাসনাবাদ, বারাসত ও বনগাঁর মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে।

মাঝরাতেও চলবে ট্রেন: শিয়ালদহ-ডানকুনি রুটে শিয়ালদহ থেকে রাত ১১ টায় ট্রেন ছাড়বে। ডানকুনি থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ১১ টা ৫২ তে। শিয়ালদহ দক্ষিণ-বারুইপুর রুটে রাতভর চলবে বিশেষ ট্রেন। শিয়ালদহ দক্ষিণ থেকে রাত ১১ টা ৪০ এ ছাড়বে বিশেষ ট্রেন। বারুইপুর, বালিগঞ্জ ও শিয়ালদহ দক্ষিণের মধ্যে রাতভর একাধিক বিশেষ ট্রেন চলবে। ভোর ৪ টে ৩০ এ শেষ ট্রেন পৌঁছাবে শিয়ালদহ দক্ষিণে। শিয়ালদহ দক্ষিণ, কমাগাতামারু বজবজ, নিউ আলিপুরের মধ্যে রাতভর বিশেষ ট্রেন চলবে। এছাড়া ডায়মন্ডহারবার, বারুইপুর ও লক্ষ্মীকান্তপুরের মধ্যে চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন।
আরও পড়ুন : ঠাকুর দর্শনের জন্য ফ্রি টোটো পরিষেবা, বড় উদ্যোগ বিধায়কের, রইল হেল্পলাইন নম্বর
চলবে অতিরিক্ত ইএমইউ ট্রেন: ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সন্ধ্যার সময়ে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ থেকে বিকেল ৫ টা ৫ এ ছাড়বে বিশেষ ট্রেন। কৃষ্ণনগর থেকে ফিরতি ট্রেন (Pujo Special Train) ছাড়বে রাত ৮ টায়। শিয়ালদহ থেকে বিকেল ৫ টা ৫৫ তে ছাড়বে বিশেষ ট্রেন আর ফিরতি পথে রানাঘাট থেকে ট্রেন ছাড়বে রাত ৮ টা ৮ এ। শিয়ালদহ-কল্যাণী রুটে সন্ধ্যা ৭ টা ২০ তে শিয়ালদহ থেকে ছাড়বে বিশেষ ট্রেন। কল্যাণী থেকে ফিরতি ট্রেন ছাড়বে রাত ৮ টা ৫৫ তে। বিকেল ৫ টা ৫২ ও সন্ধ্যা ৬ টা ৫৭ তে শিয়ালদহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে বনগাঁ রুটে। এছাড়া শিয়ালদহ দক্ষিণ থেকে বিকেল ৫ টা ৩৫ এ ছাড়বে বিশেষ ট্রেন। বারুইপুর থেকে সন্ধ্যা ৬ টা ৩০ ছাড়বে লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন।
আরও পড়ুন : কম মশলায় নির্ঝঞ্ঝাট রান্না, রইল ঝাল ঝাল কাতলা ভুনার রেসিপি
এছাড়া ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত লালগোলা শাখায় চলবে অতিরিক্ত ইএমইউ পরিষেবা। রানাঘাট থেকে সকাল ৭ টা ৫ এ ছাড়বে লালগোলাগামী ট্রেন। লালগোলা থেকে রাত ১০ টা ৪৫ এ ছাড়বে রানাঘাট যাওয়ার ট্রেন। শিয়ালদহ থেকে ৫ টা ১০ এ লালগোলাগামী ট্রেন ছাড়বে।














