Durga Puja 2026 Live Updates

কম মশলায় নির্ঝঞ্ঝাট রান্না, রইল ঝাল ঝাল কাতলা ভুনার রেসিপি

Published on:

Published on:

Recipe make Katla fish chili sauce in no time
Follow

বাংলাহান্ট ডেস্ক: উৎসব হোক বা সাধারণ দিন, মাছপ্রেমী বাঙালির পাতে মাছ থাকবেই। অনেক বাড়িতেই বেশিরভাগ দিন হয় কাতলা মাছ। এমনকি অনুষ্ঠান বাড়িতেও কদর রয়েছে এই মাছের।

চিংড়ি ভুনার সহজ রেসিপি (Recipe)

পুজোর সময় প্যান্ডেল হপিংয়ের মাঝে হাতে সময় কম থাকলে কাতলা মাছ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এমন এক রেসিপি যা কম মশলায় কম সময়েও রান্না করা যায়। কম মশলার সুস্বাদু রেসিপি চাইলে বানিয়ে ফেলুন কাতলা মাছের ভুনা। কীভাবে রাঁধবেন, দেখে নিন রেসিপি-

Spicy and quick katla bhuna recipe

কাতলা মাছের ভুনার উপকরণ:

কাতলা মাছ

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা লঙ্কা- ২-৩ টি

আদা বাটা- ১/২ চামচ

হলুদ গুঁড়ো- ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

জিরে গুঁড়ো- ১/২ চা চামচ

টমেটো- ১ টি

ধনে পাতা কুচি

তেল

নুন

আরও পড়ুন : আরও মজবুত হবে ভারত-আমেরিকা সম্পর্ক! চলতি সপ্তাহেই ভারতে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও

কাতলা ভুনার প্রণালী: প্রথমেই কাতলা মাছগুলি পরিস্কার করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে মাছগুলি (Recipe) ভেজে তুলে নিতে হবে। এরপর তেলে পেঁয়াজ এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা হলে সামান্য জল দিয়ে আদা বাটা, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো এবং নুন দিতে হবে।

আরও পড়ুন : ঠাকুর দর্শনের জন্য ফ্রি টোটো পরিষেবা, বড় উদ্যোগ বিধায়কের, রইল হেল্পলাইন নম্বর

ভালো করে মশলা কষিয়ে টমেটো কুচি দিয়ে কষিয়ে রান্না করতে হবে। তেল ভেসে উঠলে ভাজা কাতলা মাছগুলি দিয়ে নেড়ে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে। শেষে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।