দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অবধি রোপওয়ে! নীতিনের সঙ্গে বৈঠকের পরেই ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Suvendu Adhikari announces Dakshineswar-Belur Math Ropeway DPR work has started

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার দুই জনপ্রিয় ধর্মীয় পর্যটনক্ষেত্র হল দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ (Dakshineswar-Belur Math Ropeway)। এবার এই দুই জায়গাকেই রোপওয়ের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, ডিপিআর ও মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে।

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ রোপওয়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Dakshineswar-Belur Math Ropeway)

পাহাড় যানজট কমাতে ও যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি রোপওয়ে তৈরির পরিকল্পনা করেছে রাজ্য। এর জন্য প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হবে। এই রোপওয়ের মাধ্যমে যাত্রী ও পণ্য দুই-ই বহন করা যাবে। এবার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অবধি রোপওয়ে তৈরির পরিকল্পনা করা হল।

Dakshineswar-Belur Math ropeway
প্রতীকী ছবি

মুখ্যমন্ত্রী বলেন, “কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের কথা আগেই বলা হয়েছে। দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের রোপওয়ের বিষয়ে সাত দিন হল ডিপিআর ও মানচিত্র তৈরি হয়েছে।“

আরও পড়ুনঃ অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন! তুললেন বিস্ফোরক অভিযোগ

পাশাপাশি এদিন বেশ কিছু রাজ্য সড়ককে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া নিয়েও শুভেন্দু ও নীতিনের কথা হয়েছে। তবে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের ছাড়পত্র দরকার। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের পূর্বতন সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, “গত ১৫ বছরে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রাখেনি। প্রয়োজনীয় সমন্বয় ছিল না। স্বাভাবিকভাবে আমরা বঞ্চিত হয়েছি।“

এদিন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে দু’হাত খুলে সাহায্য দেওয়ার কথা জানানো হয়েছে। জমি সংক্রান্ত কিছু জটিলতা ছিল, সেগুলিও কেটে যাবে।

বর্তমানে সড়ক ও জলপথে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাতায়াত করা যায়। তবে এবার আকাশপথে দুই ধর্মীয় পর্যটনক্ষেত্রকে জুড়তে চাইছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই কাজ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।