বাংলা হান্ট ডেস্ক: দূর্গা পূজা উপলক্ষে কলকাতার ঠাকুর দেখতে বেরিয়ে যাতে দর্শনার্থীদের কোন সমস্যা না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে, ভারতীয় রেল ও কলকাতা মেট্রো (Kolkata Metro)। পুজোর ব্যস্ত দিনগুলিতে গভীর রাত পর্যন্ত চলবে এই মেট্রো রেল। পাশাপাশি বাড়ানো হয়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেনের সংখ্যা। এক নজরে দেখে নিন সেই লিস্ট।
পুজোয় মেট্রো-লোকাল পরিষেবা কখন কোথায় পাওয়া যাবে? (Kolkata Metro)
সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী কলকাতা মেট্রো রেল, পূর্ব রেলও দক্ষিণ পূর্ব রেল পূজোর সপ্তাহে যাত্রীদের ভিড় সামাল দিতে একাধিক বিশেষ ট্রেন ঘোষণা করেছে (Kolkata Metro)। বিশেষ করে ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত একাধিক মেট্রো লাইন এ রাতভর পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুন: দুর্গাপুজো ও উরস উৎসব ঘিরে রেলের বিশেষ পরিষেবা, জেনে নিন ট্রেনের রুট
কোন মেট্রো লাইনে কখন পরিষেবা পাওয়া যাবে?
ব্লু লাইন: ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত দুপুর ১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত মেট্রো চলবে। উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপে যাতায়াতের ক্ষেত্রে এই লাইন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
গ্রিন লাইন: ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট ১৯২টি মেট্রো পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরের দিন রাত ৩টে ৫৯ মিনিট পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ব্যস্ত সময়ে প্রতি আট মিনিট অন্তর মেট্রো চলবে।
ইয়েলো লাইন: ১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত মোট ৭২টি পরিষেবা চালানো হবে। এ ছাড়া ১৫ ও ১৬ অক্টোবর জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাঁচটি সরাসরি মেট্রো পরিষেবা চালানো হবে।
পার্পল লাইন: ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত মোট ৩৮টি পরিষেবা চালানো হবে।
যাত্রীদের জন্য মেট্রোর বিশেষ পরামর্শ
পুজোর দিনগুলিতে মেট্রো স্টেশন ও ট্রেনে অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে যাত্রীদের স্মার্ট কার্ড অথবা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল কিউআর কোড-ভিত্তিক টিকিট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে (Kolkata Metro)।
এছাড়াও শিয়ালদহ ডিভিশনেই পুজো উপলক্ষে মোট ৫১ টি বিশেষ ট্রেন চালানো হবে। যার মধ্যে ৩৮ টি রাতে বিশেষ পরিষেবায় থাকবে। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত রাত ১১ঃ০০ টা থেকে ভোর পাঁচটার মধ্যে এই ট্রেনগুলি চালানোর পরিকল্পনা রয়েছে।














