বাংলা হান্ট ডেস্ক: দূর্গাপুজোর মরশুমে উৎসব প্রেমী জনতার বিষ সামলাতেও ওড়িশার ভদ্রকে পীর বাবা হুজুর মুজাহিদ-এ-মিল্লাতের ৪৭ তম বার্ষিক উৎসব উপলক্ষে বিশেষ করে ঘোষণা করলো ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে (Indian Railways)। ওদের সাথে থেকে পশ্চিমবঙ্গে পুজো দেখতে আসা দর্শনার্থী ও উরসে অংশ নিতে আসা পুণ্যার্থীদের সুবিধার জন্য এই ট্রেন গুলি চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুজো ও উরসে বিশেষ মেমু ট্রেন, কোথায় চলবে? (Indian Railways)
আগামী ১৭ এবং ১৮ অক্টোবর, অর্থাৎ শনি ও রবিবার উভয় প্রান্ত থেকেই এই বিশেষ পরিষেবা মিলবে বলে রেল সূত্রে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।যাত্রীদের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ( Indian Railways)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০৮০৪১ সাঁতরাগাছি–কেন্দুয়াপাড়া মেমু স্পেশাল নির্ধারিত দিনে সকাল ৭টা ৩০ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে রওনা দেবে এবং দুপুর ২টোয় পৌঁছবে ওড়িশার কেন্দুয়াপাড়ায়। ফিরতি পথে ০৮০৪২ কেন্দুয়াপাড়া–সাঁতরাগাছি মেমু স্পেশাল ট্রেনটি কেন্দুয়াপাড়া থেকে ছাড়বে দুপুর ৩টে ৪০ মিনিটে এবং নির্দিষ্ট সূচি মেনে রাত ১০টা ৩০ মিনিটে এসে পৌঁছবে সাঁতরাগাছিতে। দুই অভিমুখেই দু’টি করে ট্রিপ চালাবে রেল।
সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করে ট্রেনটি থামবে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, পাঁশকুড়া, বালিচক, খড়্গপুর ও হিজলিতে। এরপর বেলদা, দাঁতন, লক্ষণনাথ রোড হয়ে ওড়িশা সীমানায় প্রবেশ করে ট্রেনটির স্টপেজ থাকবে জলেশ্বর, অমর্দা রোড, বাস্তা, রূপসা, হলদিপদা, বালেশ্বর, নীলগিরি রোড, বাহানাগা বাজার, সোরো, মারকোনা, ভদ্রক ও রান্ডিয়া বাজারে (Indian Railways)।