Durga Puja 2026 Live Updates

অষ্টমীর দিন এভাবে বানান নিরামিষ আলু পনিরের ডালনা, মুখে লেগে থাকবে

Published on:

Published on:

Recipe delicious Potato and Paneer curry
Follow

বাংলা হান্ট ডেস্ক: একঘেয়ে পনিরের পদ খেয়ে মুখে অরুচি ধরে গেছে।এবার স্বাদ বদলের জন্য অল্প সময়ে ট্রাই করতে পারেন পনিরের এই ঝটপট রেসিপিটা‌। । এটি নিরামিষ দিনে বানানোর জন্য একটি সুস্বাদু ও সহজ রেসিপি। অল্প সময়ে বানান পনিরের ডানলা (Paneer Recipe)। এই রেসিপিটি ভাত বা রুটি, উভয়ের সাথেই দারুণ মানানসই।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু পনিরের ডালনা (Recipe)

পুজোর সময় আপনি যদি চান অল্প সময়ের মধ্যে সুস্বাদু কোন খাবার তৈরি করতে তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। অষ্টমীর দিন বানিয়ে ফেলতে পারেন পনিরের এই সুস্বাদু পদটি। রইল আজকে প্রতিবেদনে বাড়িতে আলু পনির বানানোর সহজ রেসিপি (Recipe)।

Recipe delicious Potato and Paneer curry

আরও পড়ুন: পুজোর রাতে বাড়ি ফেরার চিন্তা দূর, যাত্রীদের জন্য স্পেশাল ট্রেন! কখন চলবে, দেখে নিন তালিকা

উপকরণ:

আলু – ২টি

পনির – ২৫০ গ্রাম

পেঁয়াজ – ১টি

টমেটো – ২টি

আদা-রসুন বাটা – ১ চামচ

ধনে গুঁড়ো – ১ চামচ

জিরে গুঁড়ো – ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো – ১/২ চামচ (স্বাদমতো)

হলুদ গুঁড়ো – ১/২ চামচ

গরম মশলা গুঁড়ো – ১/২ চামচ

তেল – পরিমাণ মতো

নুন – স্বাদমতো

ধনে পাতা – সাজানোর জন্য (কুচানো)

প্রণালী: প্রথমে আলু ও পনির হালকা ভেজে নিন।একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মশলা কষে গেলে টমেটো পেস্ট যোগ করে মশলা ভালো করে কষিয়ে নিন। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিন। স্বাদমতো নুন যোগ করুন। কষানো মশলার মধ্যে ভাজা আলু ও পনির যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। অল্প জল দিয়ে ৫-৭ মিনিটের জন্য ঢেকে দিন, যাতে মশলা আলুর ভেতরে ঢোকে। রান্নার শেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। নামানোর সময় ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন পনিরের ডালনা (Recipe)।