বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার দুর্গাপুজো মানেই রাতভোর প্যান্ডেল হপিং আর সাথে হরেক রকমের স্ট্রিট ফুড (Street Food)। কিন্তু ওই সমস্ত খাবার আদৌ নিরাপদ তো? আর এবার তা খতিয়ে দেখতেই পুজোর মধ্যে বেশ কিছু খাবারের দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তরের টিম (Food Safety Department Raid)। আর ফলও মিলল হাতেনাতে। রাস্তার ধারের দোকান থেকেই এদিন পাওয়া গিয়েছে খারাপ পনির, গ্রেভি।
ষষ্ঠীর রাত্রে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ থেকে উদ্ধার খারাপ পনির, গ্রেভি
ষষ্ঠীর দিন রাস্তার ধারে থাকা মিষ্টির দোকান, রোল, চাউমিন, মোমো, বিরিয়ানি, চিকেন চাপ, থেকে শুরু করে সমস্ত চাইনিজ খাবারের নমুনা সংগ্রহ করেছে খাদ্য সুরক্ষাদপ্তর। তারপর তা তাদের ‘মোবাইল ফুড সেফটি হুইলসে’ সঙ্গে সঙ্গে পরীক্ষা করা হয়। জানা যাচ্ছে পার্কস্ট্রিটের (Park Street), মিডলটন স্ট্রিটে মোট ২৭ টি খাবারের দোকান পরিদর্শন করা হয়েছে। সেখান থেকেই মোট ৪০ টি খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে । এদিন ৭ নম্বর বরোর পার্কস্ট্রিট, রাসেল স্ট্রিটে, মিডলটন স্ট্রিটে তল্লাশি চালায় ‘মোবাইল ফুড সেফটি অন হুইলস।’
জানা যাচ্ছে এদিন দোকান থেকে খারাপ পনিরের নমুনা মিলতেই প্রায় দু’কেজি পনির নষ্ট করে দিয়েছে পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তরের টিম। এছাড়াও বেশ কিছু রেস্তোরার ঝোলজাতীয় খাবারের গায়ে সেই খাবার কবে তৈরি করা হয়েছে তার কোনো ট্যাগ ছিল না।
আরও পড়ুনঃ দিল্লিতে রাবণের পাশাপাশি পুড়বে ৩০ ফুটের আরশোলা! স্বচ্ছ ভারত নাকি রাজনীতি? উঠছে প্রশ্ন
তাই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এমন ২০ কেজি গ্রেভি এদিন নষ্ট করেছে পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তরের টিম। ষষ্ঠীর দিনে দেশপ্রিয় পার্কের একাধিক রেস্তোরাঁতেও হানা দিয়েছিল তারা। যা থেকে স্পস্ট অতীত থেকে এখনও শিক্ষা নিতে পারেনি এই সমস্ত খাবারের দোকানগুলি। প্রসঙ্গত বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পুজোর প্রায় মাসখানেক আগেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক নামিদামি রেস্তোরাঁয় হানা দিতে শুরু করেছিল খাদ্য সুরক্ষাদপ্তর। এখনও পর্যন্ত তার পুরোপুরি সুফল না মিললেও। বেশ কিছু ক্ষেত্রে এসেছে চোখে পড়ার মত পরিবর্তন।
এই যেমন খুচরো মশলা বাদ দিয়ে, অধিকাংশ দোকানেই এখন ব্র্যান্ডেড কোম্পানির মশলা ব্যবহার করা হয়। এছাড়া বদল এসেছে খাবার তৈরি ও পরিবেশনের পদ্ধতি তেও। তাই এদিন আগের তুলনায় অনেক বেশি পরিচ্ছন্নতা নজরে পড়েছে। তবে তার মধ্যেও খাবারে গন্ডগোল পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে নষ্ট করে দেওয়া হবে।














