বাংলা হান্ট ডেস্ক: পুজোর মৌসুমী আপনি যদি অষ্টমীর দিন নিরামিষ রান্না করে থাকেন। তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে থাকবে এমন একটি নিরামিষ সুস্বাদু রান্নার কথা যেটি আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী দেখে নিন আজকের প্রতিবেদনে (Recipe)
অল্প উপকরণেই তৈরি সুস্বাদু ছানার কোফতা, রইল রেসিপি (Recipe)
নিরামিষের দিন বাড়িতেও ছানার নানারকম পদ তৈরি করা হয়ে থাকে। তার ওপর নিরামিষের দিন বেশিরভাগ বাড়িতেই পনির করা হয়। আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পনির নয় বরং ছানা দিয়ে কিভাবে আপনি কোফতা বানিয়ে ফেলতে পারবেন তার সহজে রেসিপি রইল (Recipe)।

আরও পড়ুন: আধারের ফটোকপি দেওয়ার আগে সতর্ক! মাস্কড আধার কী, কেন ব্যবহার করবেন
উপকরণ:
ছানা তৈরির জন্য ১ লিটার দুধ ও ১ টি পাতিলেবু নিন
কোফতার জন্য আধ কাপ ময়দা বা কর্নফ্লাওয়ার নিন
সামান্য নুন ও চিনি নিতে হবে
অল্প জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো নিন
কুচানো কাজু ও কিসমিস নিতে হবে
গ্রেভির জন্য টমেটো কুচি নিতে হবে পরিমাণ মতো
তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ নিন
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো লাগবে
টক দইও নিন
অল্প পরিমাণে সাদা তেল নিন
প্রণালী: সবার প্রথমে দুধ জ্বাল দিয়ে নিন। এরপর তার মধ্যে পাতি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। তারপর ছানা কেটে গেলে ভালো করে জল জড়িয়ে সেটিকে রেখে দিতে হবে। এরপর তার মধ্যে ময়দা, নুন, ধনী ও জিরেগুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি নরম ডো বানাতে হবে। এবার সেই ডয়েট থেকে ছোট ছোট আকারের বল কেটে নিন। পাশাপাশি ওই বল গুলির ভেতরে কিসমিস ও কাজু ঢুকিয়ে নিতে পারেন। তারপর কড়াইতে তেল গরম করে সেইগুলোকে ভালোভাবে বাদামি করে ভেজে তুলে নিন। এরপর ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা গুলো। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে সামান্য পরিমাণে জল দিয়ে ভেজে রাখা কোফতা গুলো দিয়ে দিন। তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন (Recipe)।














