Durga Puja 2026 Live Updates

আয়ুষ্মান কার্ডের e-KYC করার সহজ উপায়! বাড়ি বসে কীভাবে করবেন জানুন

Published on:

Published on:

how to do Ayushman Bharat Yojana Ayushman Card e-KYC online explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) সুবিধা পেতে গেলে আয়ুষ্মান কার্ডে উপভোক্তার সঠিক তথ্য থাকা ভীষণ গুরুত্বপূর্ণ। আধার কার্ডে যদি নাম, জন্মতারিখ বা লিঙ্গ সংক্রান্ত তথ্য পরিবর্তন হয়, তাহলে আয়ুষ্মান কার্ডেও ই-কেওয়াইসির (Ayushman Card e-KYC) মাধ্যমে সেই তথ্য আপডেট করে নিতে হয়। নাহলে প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হতে পারে।

আয়ুষ্মান কার্ডে ই-কেওয়াইসির সহজ পদ্ধতি | (Ayushman Bharat Yojana)

আয়ুষ্মান কার্ডে যদি সাম্প্রতিক তথ্য না থাকে, উপভোক্তার অস্পষ্ট ছবি থাকে বা আগে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না হয়ে থাকে, তাহলে তথ্য যাচাইয়ের প্রয়োজন হতে পারে। এর মাধ্যমে একদিকে যেমন উপভোক্তার পরিচয় নিশ্চিত হয়, তেমনই প্রয়োজনীয় তথ্যও সংশোধন সম্ভব।

আরও পড়ুনঃ ৪ কারণে আটকে যেতে পারে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি! কৃষকরা জেনে রাখুন

বাড়ি বসে আয়ুষ্মান কার্ডে ই-কেওয়াইসি করতে হলে প্রথমে নিজের মোবাইলে আয়ুষ্মান অ্যাপ ইনস্টল করতে হবে। পরিচয় যাচাইয়ের জন্য ফেস অথেন্টিকেশন পদ্ধতি বেছে নিলে আধার ফেস আরডি অ্যাপ ইনস্টল করতে হবে।

এরপর মোবাইলে আয়ুষ্মান অ্যাপ ইনস্টল করে বেনিফিশিয়ারি অপশন বেছে নিতে হবে। নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। মোবাইলে আসা ওটিপি দিয়ে সম্পন্ন করতে হবে যাচাই প্রক্রিয়া। এরপর নিজের রাজ্য, জেলা ও প্রকল্প নির্বাচন করতে হবে।

পরবর্তী ধাপে উপভোক্তার তথ্য খুঁজে পেতে রেশন কার্ড নম্বর বা আধার নম্বর লিখতে হবে। পরিবারের সদস্যদের তালিকা থেকে ওই ব্যক্তির নাম খুঁজে বের করে ই-কেওয়াইসি বা রিডু ই-কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে। ফেস অথেন্টিকেশন, আধার ওটিপি বা ফিঙ্গারপ্রিন্টের মধ্যে যে কোনও একটি অপশন বেছে নিয়ে পরিচয় যাচাই করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। অ্যাপে যদি নির্দেশ দেওয়া হয়, তাহলে সরাসরি ছবি তুলে সব তথ্য আরেকবার দেখে নিয়ে জমা করে দিতে হবে।

আয়ুষ্মান ভারত যোজনার সব উপভোক্তার নতুন করে ই-কেওয়াইসি বাধ্যতামূলক নয়। আগে জমা করা তথ্য ও যাচাইয়ের অবস্থার উপর ভিত্তি করে আয়ুষ্মান কার্ডের ই-কেওয়াইসির প্রয়োজনীয়তা ও যাচাইয়ের পদ্ধতি আলাদা হতে পারে।

তবে আয়ুষ্মান কার্ডে থাকা তথ্যের সঙ্গে যদি উপভোক্তার পরিচয় সংক্রান্ত নথির মিল না থাকে তাহলে প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বিশেষত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার আগে পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। তবে কোনও উপভোক্তার ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি মানেই তাঁর আয়ুষ্মান কার্ড নিজে থেকে বাতিল হয়ে যাবে বা চিকিৎসার সুবিধা বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়।

Ayushman Bharat yojana

সেই কারণে সবার প্রথমে আয়ুষ্মান অ্যাপে নিজের কার্ডের স্ট্যাটাস পরীক্ষা করা উচিত। কোনও সমস্যা থাকলে প্রয়োজনীয় তথ্য আপডেট করে নেওয়া যেতে পারে। বিস্তারিত তথ্য জানতে আয়ুষ্মান ভারত যোজনার হেল্পলাইন নম্বর ১৪৫৫৫ -এও যোগাযোগ করা যেতে পারে।

আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে বছরে ৫ লাখ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এখানেও এই প্রকল্প চালু হয়েছে। এবার থেকে বাংলার মানুষও আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন।