বাংলা হান্ট ডেস্কঃ পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪ তম কিস্তির জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষক। অনেকে মনে করছেন, অক্টোবরে প্রকল্পের (Government Scheme) টাকা আসতে পারে। যদিও এখনও কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা এসে পৌঁছয়নি। এই আবহে জানা যাচ্ছে, চারটি কারণে পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি আটকে যেতে পারে। ফলে টাকা পেতে আগেভাগেই সেই কাজগুলি সেরে রাখা উচিত।
পিএম কিষাণ যোজনার টাকা পেতে সেরে রাখুন ৪ কাজ | (PM Kisan Yojana)
সাধারণত চার মাস অন্তর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি তথা পিএম কিষাণ যোজনার টাকা ছাড়ে কেন্দ্র। প্রত্যেক চার মাস অন্তর ২ হাজার টাকা তথা বছরে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। গত জুন মাসে এই প্রকল্পের ২৩ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। সেই হিসেবে অক্টোবরে চার মাস পূর্ণ হচ্ছে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে কড়াকড়ি! রাজ্যে এখনও অবধি বাতিল ১০ লক্ষের বেশি রেশন কার্ড
যদিও পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি কবে দেওয়া হবে, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার। নানা সূত্র মারফত জানা যাচ্ছে, দশেরার পর এই টাকা দেওয়া হতে পারে। তবে সরকারিভাবে এই তারিখ ঘোষণা না হলে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
এদিকে চাষের জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জমি সংক্রান্ত নথিতে ভুল থাকলে অনেক সময় পিএম কিষাণ যোজনার টাকা আটকে যেতে পারে। সেই কারণে মূলত চারটি বিষয়ে আগেভাগেই দেখে নেওয়া উচিত। উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ই-কেওয়াইসি আপডেট আছে কিনা, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা এবং জমি সংক্রান্ত নথিতে কোনও অসম্পূর্ণ তথ্য বা ভুল তথ্য আছে কিনা দেখে নেওয়া উচিত। পাশাপাশি পিএম কিষাণ পোর্টালে আবেদন ও পেমেন্টের স্ট্যাটাসও একবার চেক করা উচিত।

আগেভাগেই এই বিষয়গুলি দেখে রাখলে পরবর্তীতে পিএম কিষাণ যোজনার টাকা পেতে সমস্যা হলে তার কারণ চিহ্নিত করার কাজে সুবিধা হতে পারে। নাহলে কারণ খুঁজতেই অনেকটা সময় বেরিয়ে যেতে পারে।
পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস দেখতে হলে প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে। সেখানে থেকে নো ইওর স্ট্যাটাস অপশনে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে প্রকল্পের স্ট্যাটাস দেখে নেওয়া যেতে পারে।














