Durga Puja 2026 Live Updates

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে কড়াকড়ি! রাজ্যে এখনও অবধি বাতিল ১০ লক্ষের বেশি রেশন কার্ড

Published on:

Published on:

PM Garib Kalyan Anna Yojana more than 10 Lakhs Ration Card cancelled
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকেই রেশন কার্ড (Ration Card) নিয়ে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। গত তিন মাসে ১ লক্ষ ৪২ হাজার অন্ত্যোদয় কার্ড সহ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PM Garib Kalyan Anna Yojana) অধীন মোট ১০ লক্ষ ৪৬ হাজার ২২৪টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি নতুন করে ১০ লক্ষ ৭২ হাজার ৭২৮টি এই শ্রেণির কার্ড ইস্যুও করা হয়েছে। রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকে পাঠানো রিপোর্টেই এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে কড়াকড়ি | (PM Garib Kalyan Anna Yojana)

প্রত্যেক রাজ্যে কতজন মানুষ এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন, তা ২০১৩ সালেই নির্দিষ্ট করে দিয়েছিল কেন্দ্র। এখনও সেই কোটায় কোনও বদল আসেনি। পশ্চিমবঙ্গে সেই সীমা হল প্রায় ৬ কোটি ২ লক্ষ।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার টাকায় মা দুর্গার পুজো! অভিনব উদ্যোগ বাজিতপুর গ্রামের মহিলাদের

রাজ্য খাদ্য দফতরের তরফে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকে পাঠানো রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে অন্ন যোজনা প্রকল্পে রাজ্যে মোট উপভোক্তার সংখ্যা ৬ কোটি ৪১ হাজার ৫৩৩ জন। রাজ্য প্রকল্প থেকে রেশন গ্রাহকদের কেন্দ্রীয় প্রকল্পের কার্ড দিয়ে দ্রুত শূন্যস্থান পূরণ করা হয়েছে। এর ফলে খাদ্য ভর্তুকিতে রাজ্যের খরচও আগের থেকে কমেছে।

বিগত কয়েক মাস ধরে কেন্দ্রের তরফে সারা দেশের প্রায় ৬ কোটি সন্দেহজনক রেশন গ্রাহককে চিহ্নিত করে তাঁদের বিষয়ে রাজ্যকে তদন্ত করতে বলা হয়েছিল। বেশ কয়েকটি ফ্যাক্টরের উপর ভিত্তি করে এই রেশন গ্রাহকদের চিহ্নিত করা হয়। রাজ্য থেকে দু’দফায় প্রায় ২৪ লক্ষ এমন রেশন গ্রাহকের তালিকা পাঠানো হয়েছিল।

তবে দেখা যাচ্ছে, রাজ্য যাচাই করলেও কেন্দ্রের পাঠানো তালিকা অনুসারে এখনও প্রায় ৫০ শতাংশ কার্ড বাতিলই হয়নি। কয়েক মাস আগে ধাপে ধাপে বহু রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হলে হইচই শুরু হয়। তার কয়েকদিনের মধ্যেই ওই কার্ডগুলি ফের চালু করে দেয় সরকার।

PM Garib Kalyan Anna Yojana

রেশন ডিলারদের সর্বভারতীয় সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, রেশন গ্রাহকদের কিছু না জানিয়ে তাঁদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়ায় খাদ্যসামগ্রী তোলার সময় হইচই পড়ে যায়। রাজ্যের কাছে তাঁদের দাবি, রেশন গ্রাহকদের ব্যক্তিগতভাবে কারণ জানিয়ে কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করা হোক। পাশাপাশি যেসব বৈধ রেশন গ্রাহক বাদ পড়েছেন, তাঁদের রাজ্য প্রকল্পে কার্ড দেওয়ার দাবিও জানানো হয়েছে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রেশন ও রেশন কার্ড নিয়ে বেশ কড়াকড়ি শুরু হয়েছে। খাদ্য দফতর সূত্রে খবর, আগামীদিনে প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত সরকারি প্রকল্পে আরও রেশন কার্ড বাতিল হতে পারে। এখনও যাচাইয়ের কাজ চলছে। ফলে ভবিষ্যতে আর কত নাম বাদ যায় সেটাই দেখার।