বাংলা হান্ট ডেস্কঃ সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খান? তাহলে এবার যে খবর আপনাদের দেব সেটা আপনাদের চিন্তায় ফেলে দিতে পারে। কারণ সম্প্রতি গবাদি পশুর খাদ্য দিয়ে বিস্কুট বানানো হচ্ছে বলে অভিযোগ মিলেছে। ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI এর কাছে। প্রিয়া গোল্ড বিস্কুট (Priya Gold Biscuit) এরই এক সহযোগী প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে। ইতিমধ্যেই ওই সংস্থার লাইসেন্স টেম্পোরারি সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।
গবাদি পশুর খাবার দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট
যেমনটা জানা যাচ্ছে, সূর্য ফুড অ্যান্ড এগ্রো লিমিটেড নামক সংস্থাটি প্রিয়া গোল্ড বিস্কুটের একটি সহযোগী প্রস্তুতকারক সংস্থা। একটি অভিযোগ পাওয়ার পর খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা কারখানা পরিদর্শনে যান ও সেখান গিয়ে যেটা দেখেন তাই চোখ কপালে ওঠার জোগাড়। গবাদি পশুর খাদ্য, বা ভুসি দিয়ে বানানো হচ্ছে বিস্কুট। ফাইবারের উৎস হিসাবে এগুলি ব্যবহার হচ্ছিল ও নিষিদ্ধ চটের বস্তায় রাখা হয়েছিল। শুধু তাই নয়, অপরিষ্কারভাবে রাখা হয়েছিল সেগুলিকে।
পরিদর্শনের সময় আধিকারিকেরা লক্ষ করেন কারখানার কর্মীরা স্বাস্থ্যবিধি খুব একটা মানে না বললেই চলে। পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই বা Pest Control ঠিক মত নেই, কাঁচামাল রাখার জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষনাবেক্ষণেরও যথেষ্ট অভাব রয়েছে। একইসাথে ফিনিশ প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী ফর্মুলেশনেও বেশ কিছু ত্রুটি চোখে পড়েছে আধিকারিকদের। পরিদর্শনের পর কোম্পানির FSSAI লাইসেন্স স্থগিত করা হয়েছে ও মামলার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কারোর ফেটেছে ফুসফুস তো কারোর থেঁতলে গেছে লিভার, প্রকাশ্যে ১৯ জনের ময়নাতদন্তের রিপোর্ট
তবে শুধুমাত্র বিস্কুট নয়, এরপর নেসলে ইন্ডিয়াকেও রেডি টু ড্রিংক এর ক্যাপচুনো, চক মোকাহ এর প্রস্তুতকারক ডিনামিক্স ডেয়ারি ও লোটাস ডেয়ারি প্রোডাক্টসের ফ্লেভারড মিল্কের সামনের ও পিছনের বিবরণের মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ করা গেছে। কোম্পানিগুলিকে জবাবদিহি করতে বলা হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা আইনে মামলা করা হবে না!
এখানেই শেষ নয়, নেসলের আরও একটি নোটিশ পাঠানো হয়েছে রিসোর্স রেনাল ভ্যানিলা ফ্লেভার পাউডার নিয়ে। কারণ এটি বিক্রির আগে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। এমনকি প্যাকেটের গায়ে আমিষ না নিরামিষ সেটা বোঝার জন্য সবুজ বা বাদামি চিহ্নও দেওয়া হয়নি।














