Durga Puja 2026 Live Updates

টিম ইন্ডিয়ার সিলেকশন প্যানেলে একাধিক পরিবর্তন! চিফ সিলেক্টর হয়ে কত বেতন পাবেন প্রজ্ঞান ওঝা?

Published on:

Published on:

What salary will BCCI Chief Selector Pragyan Ojha receive?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা BCCI (BCCI Chief Selector) ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝাকে (Pragyan Ojha) ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন চিফ সিলেক্টর হিসাবে নিযুক্ত করেছে। অজিত আগরকারের (Ajit Agarkar) পর প্রজ্ঞান ওঝা অন্তর্বর্তীকালীন চিফ সিলেক্টর হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তবে, BCCI এবার তাঁকে পূর্ণকালীন চিফ সিলেক্টর হিসাবে নিযুক্ত করেছে। এদিকে, চিফ সিলেক্টরের বেতন অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, প্রাক্তন চিপ সিলেক্টার চিফ সিলেক্টর অজিত আগরকারের মতো প্রজ্ঞান ওঝাও বার্ষিক ৩ কোটি টাকা বেতন পাবেন। যা প্রতি মাসে প্রায় ২৫ লক্ষ টাকা।

চিফ সিলেক্টর (BCCI Chief Selector) হয়ে কত বেতন পাবেন প্রজ্ঞান ওঝা?

জানিয়ে রাখি যে, প্রজ্ঞান ওঝাকে চিফ সিলেক্টর হিসাবে নিযুক্ত করার পাশাপাশি BCCI সিলেকশন কমিটিতেও পুনর্গঠন করেছে। ভারতের প্রাক্তন অফ-স্পিনার এবং মহিলা ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রমেশ পাওয়ার সিলেকশন প্যানেলে নতুন সংযোজন। তিনি এখন থেকে ভারতীয় সিনিয়র পুরুষ দলের সিলেক্টর হিসাবে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞান ওঝা এবং রমেশ পাওয়ার উভয়েরই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। যা আসন্ন বড় টুর্নামেন্টগুলির জন্য ভারতীয় দল নির্বাচনকে আরও শক্তিশালী করবে বলে অনুমান করা হচ্ছে।

 What salary will BCCI Chief Selector Pragyan Ojha receive?

টিম ইন্ডিয়ার নতুন সিলেকশন কমিটি কেমন হবে: উল্লেখ্য যে, অজিত আগরকারের বিদায় এবং রমেশ পাওয়ারের অন্তর্ভুক্তির ফলে ভারতীয় ক্রিকেট দলের ৫ সদস্যের সিনিয়র পুরুষ সিলেকশন কমিটি এখন সম্পূর্ণ নতুন রূপে গঠিত হয়েছে। প্রজ্ঞান ওঝা চিফ সিলেক্টর হিসাবে কমিটির নেতৃত্ব দেবেন এবং তাঁর সঙ্গে থাকবেন আরও ৪ জন সদস্য। সিলেকশন কমিটিতে রয়েছেন প্রজ্ঞান ওঝা (চেয়ারম্যান/চিফ সিলেক্টর), শিব সুন্দর দাস, আরপি সিং, অজয় ​​রাত্ৰা এবং রমেশ পাওয়ার। খেলোয়াড় হিসাবে তাঁদের প্রত্যেকেরই প্রচুর অভিজ্ঞতা রয়েছে এবং এখন ভারতীয় দলের ভবিষ্যৎ তাঁদের হাতেই।

আরও পড়ুন: Airtel-এর গ্রাহকদের জন্য সুসংবাদ! কল করার জন্য হবে কম খরচ, লঞ্চ হল বিনা ইন্টারনেটের ৩ টি প্ল্যান

অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মধ্যে ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হবে: ৩৮ বছর বয়সি প্রজ্ঞান ওঝা ভারতের হয়ে ২৪ টি টেস্ট, ১৮ টি ODI এবং ৬ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং মোট ১৪৪ টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: এশিয়ান প্যারা গেমসে এক ইভেন্টে জোড়া সাফল্য ভারতের! হুইলচেয়ারে বসেই বাজিমাত মোনা-অবনীর

এদিকে, চিফ সিলেক্টর হিসাবে, আসন্ন ICC ইভেন্ট এবং বিদেশ সফরের জন্য একটি শক্তিশালী বেঞ্চ গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য। প্রজ্ঞান ওঝা ও রমেশ পাওয়ারের জুটি ভারতীয় স্পিন বোলিংয়ের উন্নতি এবং তরুণ প্রতিভাদের গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।