Durga Puja 2026 Live Updates

এশিয়ান প্যারা গেমসে এক ইভেন্টে জোড়া সাফল্য ভারতের! হুইলচেয়ারে বসেই বাজিমাত মোনা-অবনীর

Published on:

Published on:

Double success for India in one event at the Asian Para Games 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games 2026) সোমবার ভারতের শুটাররা বড় সাফল্য এনে দিয়েছেন। মূলত, ফাইনালে মোনা আগরওয়াল (Mona Agarwal) দুরন্ত প্রত্যাবর্তন করে অবনী লেখারাকে (Avani Lekhara) হারিয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল (এসএইচ১) ইভেন্টে সোনা জিতেছেন। এর মাধ্যমে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ একই ইভেন্টে ভারত প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে পদকজয়ের সফর শুরু করেন। প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এর ব্রোঞ্জ পদকজয়ী মোনা লড়াইয়ে ষষ্ঠ স্থান থেকে প্রত্যাবর্তন করে ২৫০.০ পয়েন্ট নিয়ে এশিয়ান প্যারা গেমসে রেকর্ড গড়েন। তিনি দুইবারের প্যারালিম্পিক চ্যাম্পিয়ন অবনীকে মাত্র ০.৪ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলেন। এদিকে, গতবারের চ্যাম্পিয়ন, ২৪ বছর বয়সি অবনীকে ২৪৯.৬ স্কোর নিয়ে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে। অবনীর এই পদক ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস প্যারালিম্পিক্সের জন্য ভারতের দ্বিতীয় কোটা স্থানও নিশ্চিত করেছে।

এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games 2026) এক ইভেন্টে জোড়া সাফল্য ভারতের:

জানিয়ে রাখি যে, গত মাসে ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্ট চ্যাম্পিয়নশিপে রুপো জিতে মোনা আগেই কোটা স্থান নিশ্চিত করেছিলেন। একই ইভেন্টে দক্ষিণ কোরিয়ার ইউনরি লি ২২৭.৯ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন। এসএইচ১ বিভাগটি নিম্নাঙ্গের প্রতিবন্ধী শুটারদের জন্য। এদিকে, এশিয়ান প্যারা গেমসে ফাইনালে জয়পুরের এই দুই শুটারের মধ্যে প্রতিযোগিতাটি ২৪-শটের ফাইনালের শেষ শট পর্যন্ত গড়িয়েছিল। নির্ণায়ক শটের আগে মোনার পয়েন্ট ছিল ২৩৯.১। যেখানে অবনী ০.১ পয়েন্ট এগিয়ে থেকে ২৩৯.২ পয়েন্ট অর্জন করেন।

Double success for India in one event at the Asian Para Games 2026.

শেষ শটে মোনা দুর্দান্ত ১০.৮ পয়েন্ট স্কোর করেন। যেখানে অবনী মাত্র ১০.৫ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন। এভাবেই, দুই সন্তানের মা ৩৮ বছর বয়সী মোনা সোনা জিতে নেন। বাছাইপর্বেও মোনা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। তিনি ৮ জন শুটারের মধ্যে শীর্ষে থেকে ৬২৯.১ পয়েন্ট নিয়ে এশিয়ান প্যারা গেমসের বাছাইপর্বের একটি রেকর্ড গড়েন।

আরও পড়ুন: বড় সিদ্ধান্ত সরকারের! ইথানল উৎপাদনে বন্ধ চিনির ব্যবহার

এলিমিনেশন রাউন্ডে প্রতিযোগিতার মোড় ঘুরে যায়: উল্লেখ্য যে, গাড়ি দুর্ঘটনার পর হুইলচেয়ারে বসে শুটিংয়ে অংশগ্রহণ করা অবনী ৬২৬.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন। তবে, ফাইনালের শুরুতে চিত্রটা ছিল ভিন্ন। হাংঝৌ এশিয়ান প্যারা গেমসের সোনা রক্ষা করতে নামা অবনী ১০.৮ পয়েন্ট নিয়ে শুরু করেন। অন্যদিকে, মোনার স্কোর ছিল ১০.১। প্রথম পাঁচটি শটের পর অবনী ৫৩.২ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিলেন।

আরও পড়ুন: খরচ নিয়ে নেই চিন্তা! মাত্র ১ ঘণ্টায় বিক্রি শেষ iPhone Duo-র, ডেলিভারির জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা

পরবর্তী ৫ টি শটের পরেও তিনি তাঁর এগিয়ে থাকা বজায় রাখেন এবং ১০৪.৮ স্কোরে পৌঁছন। সেই সময়ে মোনা ১০২.৯ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে ছিলেন। এলিমিনেশন রাউন্ডে প্রতিযোগিতার মোড় ঘুরে যায়। অবনী কম স্কোর করতে থাকেন, অন্যদিকে মোনা ধীরে ধীরে তাঁর অবস্থান উন্নত করতে থাকেন। যা ম্যাচটিকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তোলে। মোনার জন্য ধীরগতির শুরুর পর এক অসাধারণ প্রত্যাবর্তনের ফল ছিল এই সোনা। এদিকে, অবনীর এই রুপো অর্জন তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের আরেকটি বড় অর্জন হিসাবে বিবেচিত হচ্ছে।