Durga Puja 2026 Live Updates

খরচ নিয়ে নেই চিন্তা! মাত্র ১ ঘণ্টায় বিক্রি শেষ iPhone Duo-র, ডেলিভারির জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা

Published on:

Published on:

iPhone Duo sold out in just 1 hour, delivery expected till January.
Follow

বাংলা হান্ট ডেস্ক: অ্যাপলের সবচেয়ে দামি ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়ো (iPhone Duo) শুক্রবার বিশ্বব্যাপী প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হওয়ার পর এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। মূলত, আমেরিকা (America) থেকে ভারত পর্যন্ত গ্রাহকরা এর প্রত্যেকটি ভেরিয়েন্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে, পরিস্থিতি এতটাই চমকপ্রদ যে, আগামী ২৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট কিছু গ্রাহকই ডেলিভারি পাবেন। ভারতে (India) এই ফোনটির শিপিংয়ের তারিখ এখন বাড়িয়ে ২০২৭ সালের ২৩ জানুয়ারি করা হয়েছে। যার মানে গ্রাহকদের আইফোন ডুয়োর জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মাত্র ১ ঘণ্টায় বিক্রি শেষ iPhone Duo-র:

আইফোন ডুয়োর উন্মাদনা: জানিয়ে রাখি যে, অ্যাপল আইফোন ১৮ প্রো সিরিজের মাধ্যমে তাদের প্রথম ফোল্ডেবল ফোন বাজারে আনে। এটি সেপ্টেম্বরে লঞ্চ হলেও, প্রি-অর্ডার শুরু হয়েছিল ১৬ অক্টোবর থেকে। শুক্রবার ভারতীয় সময় বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটে ফোনটির প্রি-অর্ডার শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই শিপিংয়ের তারিখ ২৩ জানুয়ারি চলে আসে।

iPhone Duo sold out in just 1 hour, delivery expected till January.

উল্লেখ্য যে, রিপোর্ট অনুযায়ী ২৩ অক্টোবরের প্রথম ডেলিভারিটি শুধুমাত্র সেইসব গ্রাহকদের দেওয়া হবে, যাঁরা সময়মতো অর্ডার দিয়েছিলেন। এমতাবস্থায়, যাঁরা অর্ডার দিতে পেরেছেন তাঁরা রীতিমতো উচ্ছ্বসিত। আইফোন ডুয়োর প্রি-অর্ডার শেষ হয়ে যাওয়ায়, যেসব গ্রাহক আগেভাগে অর্ডার দিয়েছেন তাঁরা আনন্দ প্রকাশও করছেন।

আরও পড়ুন: টানা দ্বিতীয় সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে পতন! পরিসংখ্যান সামনে আনল RBI

৩,১৯৯ ডলার মূল্যের ২ টেরাবাইট মডেলটি ইবে-তে ৪,৯৯৯ ডলারে বিক্রি হয়েছে: আইফোন ডুয়োর ২ টেরাবাইট স্টোরেজ মডেলটি আমেরিকায় ৩,১৯৯ ডলার মূল্যে লঞ্চ করা হয়েছিল। শুক্রবার, ফোনটি আমেরিকায় ইবে-তে ৪,৯৯৯ ডলারে বিক্রির জন্য উপলব্ধ হয় এবং এর স্টক শেষ হয়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই তথ্যটি নিঃসন্দেহে অবাক করার মত। কারণ ক্রেতারা এই ফোনটির জন্য প্রায় ১৮০০ ডলার অতিরিক্ত ব্যয় করেছেন।

আরও পড়ুন: ‘কমন সেন্সের অভাব’, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অশ্বিন, তুললেন বড় প্রশ্ন

এখন আইফোন ডুয়ো পাওয়ার উপায়গুলি কী কী: আগামী ২৩ অক্টোবর থেকে দিল্লির সাকেত বা মুম্বাইয়ের বিকেসি-র মতো অফিসিয়াল অ্যাপল স্টোরগুলিতে আইফোন ডুয়ো পাওয়া যেতে পারে। এছাড়াও, ফোনটি অ্যাপলের অনুমোদিত রিসেলার, যেমন ক্রোমা এবং রিলায়েন্স ডিজিটালের কাছেও পাওয়া যাবে। পাশাপাশি, Flipkart বা Amazon-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলির ওপরেও নজর রাখলে সেখানেও লাইভ স্টক দেখা যেতে পারে।