Durga Puja 2026 Live Updates

‘কমন সেন্সের অভাব’, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অশ্বিন, তুললেন বড় প্রশ্ন

Published on:

Published on:

Ravichandran Ashwin vents his anger against team India's management.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের T20 সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। এদিকে, এই সিরিজে ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদবকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে না। এমতাবস্থায়, ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এই সিরিজে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) ধারাবাহিকভাবে বাদ দেওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন। মূলত, লখনউ ও রাঁচিতে প্রথম ২ টি ম্যাচে সুযোগ দেওয়ার পর ইন্দোর ও হায়দরাবাদে সম্পন্ন হওয়া ম্যাচে কুলদীপকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হয়। এই কৌশলের তীব্র বিরোধিতা করে অশ্বিন বলেন, যে দলের (India National Cricket Team) ব্যাটাররা কুলদীপের বলে হিমশিম খাচ্ছে, সেই দলের বিরুদ্ধে কুলদীপকে বাইরে রাখাটা বোধগম্যতার বাইরে।

টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অশ্বিন (Ravichandran Ashwin):

অশ্বিন ভারতীয় টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেছেন: জানিয়ে রাখি যে, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সম্পন্ন হওয়া চতুর্থ T20-তে ভারতীয় বোলিংয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ২৪৭ রান তুলে ভারতকে ২৪ রানে পরাজিত করে। এমতাবস্থায়, ৫ ম্যাচের সিরিজটি এখন ২-২ সমতায় রয়েছে। এদিকে, নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন কুলদীপের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা হারানোর ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

Ravichandran Ashwin vents his anger against Team India's management.

অশ্বিন স্পষ্ট বলেছেন, ‘এই সিদ্ধান্তটি বেশ আশ্চর্যজনক। যে মাঠে প্রচুর বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কুলদীপের লেগ-স্পিন ও গুগলি বুঝতে হিমশিম খাচ্ছেন, যে দল তার ডেলিভারি পড়তেই পারে না, তাদের বিরুদ্ধে যদি কুলদীপকে বাদ দেওয়া হয়, তবে এই সিদ্ধান্তে স্পষ্টতই কমন সেন্সের অভাব রয়েছে। অশ্বিন মনে করেন যে, হায়দরাবাদের মতো একটি হাই-স্কোরিং ম্যাচে কুলদীপের উপস্থিতি অন্তত ১৫ থেকে ২০ রানের পার্থক্য গড়ে দিতে পারত।যা ম্যাচের ফলাফল ভারতের পক্ষে ঘুরিয়ে দিতে পারত।

আরও পড়ুন: সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমেই আসবে Jio-র 6G পরিষেবা! রাখঢাক না রেখে কী জানালেন আকাশ আম্বানি?

এই T20 সিরিজে এখনও পর্যন্ত কুলদীপের পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
প্রথম T20-তে কুলদীপ ৩৩ রানে ২ উইকেট নিয়েছিলেন। এছাড়াও, রাঁচিতে খেলা দ্বিতীয় ম্যাচে তিনি ৫৩ রান দেন এবং ভারত সেই ম্যাচটি হেরে যায়।

আরও পড়ুন: ভরে উঠল সরকারের কোষাগার! ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে ১৩.২১ শতাংশের বৃদ্ধি, চমকে দেবে পরিসংখ্যান

অশ্বিন স্পষ্ট করে বলেন, “ইন্দোরের হোলকার স্টেডিয়ামের ছোট বাউন্ডারির ​​কারণে যদি কুলদীপকে খেলানো না হয়ে থাকে, তাহলে আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করতে পারি। কিন্তু আপনি প্রায় এমন একটা ধারণা তৈরি করছেন যে রাঁচিতে ভারতের হারের কারণ কুলদীপই ছিলেন।” পরাজয়ের পুরো দোষ শুধু কুলদীপের ওপর চাপিয়ে দেওয়াটা একেবারেই ভুল।