Durga Puja 2026 Live Updates

‘কমিউনিস্ট বা জামাত না, খাঁটি সনাতনী আমি…’, অষ্টমীতে বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari issues strict guidelines for Durgapuja Stall
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার মহাঅষ্টমী উপলক্ষে কাঁথির নিজের বাড়িতে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানেই এক ক্লাবের পুজো মণ্ডপে দেবী দুর্গার আরাধনা ও আরতি সারেন। তবে শুধু পুষ্পাঞ্জলি দেওয়ার পরই তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে শুরু করে বিশ্বাস নিয়ে বেশ কিছু কথা জানান। বিরোধী বা বলা ভালো, বামপন্থীদের উদ্দেশ্যে তিনি জানান, আমি কোনো কমিউনিস্ট (Communist) বা নাস্তিক নই।

কমিউনিস্ট বা জামাত নই, আমি খাঁটি সনাতনী : শুভেন্দু অধিকারী

অষ্টমীর পুলিশি নিরাপত্তার মধ্যেই আর পাঁচজন মানুষের সাথে অঞ্জলি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর নিজেই দেবী দুর্গার আরতি করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অঞ্জলি, পুজো দেওয়া থেকে আরতি সবটাই তার ব্যক্তিগত ও ধার্মিক বিশ্বাসের বিষয়। এরসাথে সরকারি পদের কোনো সম্পর্ক নেই।

এদিন তিনি সাফ জানান, আমি নাস্তিক বা কমিউনিস্ট বা জামাত নই। বরং সম্পূর্ণ সনাতনী হিন্দু পরিবারের সন্তান আমি। প্রতিবছর আমি এখানে এভাবেই পুজো দিয়ে থাকি, আজ নতুন করে করিনি। এমনকি বর্তমানে ৫৬ বছর বয়স, যার মধ্যে ৫০ বছর ধরে এই নিয়ম পালন করছেন বলেও জানান। একইসাথে তিনি জানান, বাংলার সংস্কৃতি থেকে শুরু করে রাজনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। মূলত কোকরোচ ও ছাড়পোকাদের থেকে সাবধান থাকতে হবে।

আরও পড়ুনঃ SIR অতীত, এবার হবে SSR! বাংলা সহ ১৭ রাজ্যের জন্য সূচী প্রকাশ কমিশনের

বিরোধী তথা বামদের বিরুদ্ধেও সুর ছড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেন, যাঁরা আজকে সব বিষয়ে বড় বড় লেকচার দিচ্ছে তাঁরা খুব ভালো করেই জানে যে কমিউনিস্টরা এসব করে না। তাঁরা পুষ্পাঞ্জলি দেয় না, চরণামৃত খায় না, হাতে পবিত্র সুতো বাঁধা বা কপালে সিঁদুরের টিকা দেওয়া কোনোটাই করে না। তাই এই ধরণের মানুষদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

প্রসঙ্গত, চোরবাগানের মর্মান্তিক ঘটনা সম্পর্কেও এদিন ফের একবার নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। এছাড়া শেষে, বর্তমানে দেশের অন্যতম চর্চিত সিজেপি বিক্ষোভ নিয়েও সাবধান করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, দেশ ও রাজ্যে কিছু মানুষ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যাদের বাপ-ঠাকুরদার এদের আসল চরিত্র ভালোভাবে চেনে সেই আরশোলা ও ছাড়পোকাদের থেকে দূরে ও সাবধান থাকতে হবে। এরা বাংলাদেশের মত পরিস্থিতি তৈরি করতে চাইছে, তাই শক্ত হাতে এদের প্রতিহত করতে হবে।