Durga Puja 2026 Live Updates

হাই কোর্টে জনস্বার্থ মামলা! কী নিয়ে উঠল প্রশ্ন?

Published on:

Published on:

Calcutta High Court Chief Justice Leads Blood Donation Drive
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বাজার থেকে ২৫ হাজারেরও বেশি স্ট্যাম্প পেপার তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, তৃণমূল কর্মীদের কাছ থেকে স্ট্যাম্প পেপারে সই নেওয়ার কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন মামলাকারী।

Calcutta High Court : স্ট্যাম্প পেপার নিয়ে কী অভিযোগ?

মামলাকারীর অভিযোগ, প্রশাসনের তরফে অনুমোদিত স্ট্যাম্প পেপার বিক্রেতাদের অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের পরেই বাজার থেকে ২৫ হাজারেরও বেশি স্ট্যাম্প পেপার সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে প্রয়োজন থাকলেও সাধারণ মানুষ ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপার পাচ্ছেন না।

মামলাকারীর আরও দাবি, বাজার থেকে তুলে নেওয়া স্ট্যাম্প পেপারগুলি রাজ্যের বিভিন্ন থানায় পাঠানো হচ্ছে। তৃণমূলের দলীয় প্রতীক সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হলফনামা জমা দেওয়ার জন্য এই স্ট্যাম্প পেপার ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

এছাড়াও, গণতান্ত্রিক তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর হয়ে পুলিশ সাধারণ তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে স্ট্যাম্প পেপারে সই করাচ্ছে বলে দাবি করেছেন মামলাকারী।

এই কাজ বন্ধ করার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। পুলিশের এইভাবে সই সংগ্রহ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি, ইতিমধ্যে সংগ্রহ করা স্ট্যাম্প পেপারগুলি বাজেয়াপ্ত করার আবেদনও জানানো হয়েছে।

Calcutta High Court's justice questions fundamental rights regarding durga puja

আরও পড়ুনঃ কলেজে পড়ার জন্য বছরে ২০ হাজার টাকা পর্যন্ত দেবে কেন্দ্র, কারা পাবেন এই স্কলারশিপ?

মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। আদালত এই অভিযোগের ভিত্তিতে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রয়েছে।