Durga Puja 2026 Live Updates

১ কেজি মাটনে কতটা দেবেন টক দই? জেনে রাখুন এক্সপার্ট টিপস

Published on:

Published on:

Cooking Tips mutton that melts in your mouth follow these 5 tips
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভোজনরসিক বাঙালির প্রিয় খাবারের তালিকায় রয়েছে মাটন। স্বাস্থ্যের কথা চিন্তা করে অনেকে রেড মিট খাওয়া কমিয়ে দিলেও খাসির মাংসের প্রতি দুর্বলতা মানুষের চিরকালীন। সে বিয়েবাড়ি স্টাইলে কষা খাসির মাংস (Cooking Tips) হোক কিংবা রবিবারে বাড়িতে আলু দিয়ে পাতলা ঝোল, মাটন পাতে পড়লে মুখে হাসি ফোটে সকলেরই।

খাসির মাংসে (Cooking Tips) অনেকেই দেন টক দই

বাড়িতে মাটন আনা হলেও সকলে কিন্তু খাসির মাংস রান্নায় পারদর্শী হন না। উপকরণ দেওয়ার সময়ে সামান্য ভুলচুক হলেও স্বাদে বড়সড় ফারাক পড়তে পারে। অনেকে যেমন টক দই দিয়ে মাংস রান্না করেন।আবার ম্যারিনেশনেও ব্যবহার হয় টক দই। কিন্তু ঠিক কতটা দই দিতে হয় মাংসে?

Cooking tips When to put curd in mutton recipe

ম্যারিনেটে দইয়ের ব্যবহার: মাংস নরম করে দ্রুত সেদ্ধ করার জন্য এবং ঝোলের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় টক দই। দুভাবে দেওয়া যায় দই। মাংস রান্নার আগে অনেকে দই দিয়ে ম্যারিনেট (Cooking Tips) করে রাখেন। তাহলে মাংসের মধ্যে মশলা ঢুকে যাবে। পাশাপাশি টক দই মাংস নরম করতেও সাহায্য করে। ফলত রান্না করতে সময় কম লাগে।

আরও পড়ুন : মুখে রুচি ফেরাবে, স্বাদেও দুর্দান্ত, চেখে দেখুন এই ভর্তা

কখন দেবেন টক দই: ১ কেজি মাংস হলে কতটা টক দই দিতে হয় ম্যারিনেশনে? রন্ধন বিশেষজ্ঞদের মতে, ১ কেজি মাংস হলে তাতে ৫০ থেকে ১০০ গ্রাম টক দই দেওয়া উচিত। ম্যারিনেটের সময় এই দই মাংসকে নরম করতে সাহায্য করে।

আরও পড়ুন : দুর্গাপুজোতেই বছরের শেষ ইলিশ, মাকে গঙ্গা আর পদ্মার ইলিশ ভোগ দেন সুদীপা

ম্যারিনেশনে টক দই ব্যবহার করা হলেও নুন দেওয়া একেবারেই উচিত নয়। এভাবে খাসির মাংস ম্যারিনেট করে অন্তত ঘন্টা পাঁচেক রেখে দিলে মাংস নরম হয়ে তাড়াতাড়ি সেদ্ধও হবে। এতে সময়ও যেমন কম লাগবে, তেমনই খাসির মাংসের স্বাদও হবে দুর্দান্ত।