Durga Puja 2026 Live Updates

পূর্ব রেলের ঝুলিতে স্লিপার বন্দে ভারত, হাওড়া-নিউ দিল্লি রুটে নতুন পরিষেবার উদ্যোগ

Published on:

Published on:

Indian Railways takes major decision regarding Sleeper Vande Bharat
Follow

বাংলা হান্ট ডেস্ক: পূর্ব রেল পাচ্ছে আরেকটি বন্দে ভারত (Indian Railways)। গত বেশ কয়েকদিন ধরেই এই জল্পনা চলছিল। যেখানে হাওড়া নিউ দিল্লি স্লিপার বন্দে ভারত পাবে পূর্ব রেল। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন পূর্ব রেল। আজকের প্রতিবেদনে রইল কবে নাগাদ আসছে দ্বিতীয় স্লিপার বন্দে ভারত।

স্লিপার বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত রেলের (Indian Railways)

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি এ বিষয়ে জানিয়েছেন “পুজোর আগে স্লিপার হাওড়া- বন্দে ভারত চালানোর ভাবনা করা হয়েছিল। কিন্তু তা শেষ পর্যন্ত করা যায়নি। আমরা প্রস্তুত ছিলাম। আসলে বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনগুলি লাস্ট মিনিটে অ্যালোটমেন্টে করা হয় (Indian Railways)।

Indian Railways takes major decision regarding Sleeper Vande Bharat

আরও পড়ুন: এবার রেল স্টেশনেই ওষুধের দোকান, বড় পদক্ষেপ ভারতীয় রেলের

সেই সময় কতটা চাহিদা থাকে, তা দেখেই এই সিদ্ধান্ত নেয় রেল বোর্ড। আমরা সব বিষয়েই সম্মতি জানিয়েছি। এবার দেখা যাক রেল বোর্ড কবে ট্রেন ঘোষণা করে।”

বিশেষ বিষয় হল, এই নতুন রুটটি চালু হলে, এটি দিল্লি ও কলকাতার মধ্যে সংযোগকারী বর্তমান ট্রেনগুলির তুলনায় যাত্রীদের জন্য একটি উন্নতমানের রাত্রিকালীন অপশন চালু হতে পারে। কারণ বর্তমানে যে বন্দে ভারত হাওড়া- নিউ দিল্লি রুটে চলছে, তাতে স্লিপার ক্লাস নেই, অর্থাৎ শোয়ার ব্যবস্থা নেই।

এছাড়াও ভারতের নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এর প্রিমিয়াম ইন্টেরিয়ার, পরিচ্ছন্নতা ও অন বোর্ড পরিষেবা ইতিমধ্যে সেরা বলে গণ্য করা হয়েছে। একই সঙ্গে এই ট্রেনে ভাড়া রয়েছে থ্রি টায়ার এসিতে ২৩০০ টাকা, টু টায়ার এসিতে রয়েছে ৩০০০ টাকা, ফার্স্ট এসিতে রয়েছে ৩৬০০ টাকা (Indian Railways)।