Durga Puja 2026 Live Updates

বাড়ির সাধারণ রান্নাতেই আনুন রেস্তরাঁর স্বাদ, সহজ কয়েকটি ধাপে বানিয়ে ফেলুন দই কাতলা

Published on:

Published on:

Recipe delicious Doi Katla using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালি মাছের নানান রকম পথ খেতে ভালোবাসেন। তাই নিয়মিত বাড়িতে যারা মাছ নিয়ে আসেন। তাদের জন্য আজকের প্রতিবেদন। কারণ সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু দই কাতলা। কিভাবে বানাবেন তার রেসিপি রইল (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু দই কাতলা (Recipe)

আপনি যদি পুজোর সময় অল্প কিছুক্ষণের মধ্যে সুস্বাদু কোন খাবার বানিয়ে খেতে চান তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। এর জন্য আপনার সামান্য কিছু উপকরণ লাগবে। সেই সকল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন দই কাতলা (Recipe)।

Recipe delicious Doi Katla using just a few ingredients

আরও পড়ুন: ২৫ অক্টোবর গালিফ স্ট্রিটের হাট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সমিতি

উপকরণ:

কাতলা মাছ নিন ৪ টুকরো
১ কাপ ভালোভাবে ফেটিয়ে নেওয়া টক দই লাগবে
১টি মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিন
আদা-রসুন বাটা নিন ১.৫ চা চামচ
৪টি কাঁচা লঙ্কা বেটে নিন
গোটা গরম মশলা হিসেবে ১টি তেজপাতা, ১টি ছোট এলাচ, ৪টি লবঙ্গ, ১ টুকরো দারচিনি লাগবে
এছাড়া হলুদ গুঁড়ো নিন ১/৪ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিতে হবে ১ চা চামচ
জিরে গুঁড়ো নিন আধ চা চামচ
ধনে গুঁড়ো নিন আধ চা চামচ
চিনি লাগবে আধ চা চামচ
সর্ষের তেল নিন পরিমাণমতো
নুন লাগবে স্বাদমতো
গরম মশলা গুঁড়ো লাগবে আধ চা চামচ
ঘি লাগবে ওই আধ চামচের মতো

প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর তার মধ্যে সামান্য নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর তেল গরমগুলো মাছগুলোকে সামান্য ভেজে নেবেন। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা ও গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিন। এরপর সেটিকে ভালোভাবে কষান। তারপর তার মধ্যে দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলাগুলো। এরপর কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে ফেটিয়ে রাখার টক দই দিয়ে দিন। তারপর সামান্য নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর উষ্ণ গরম জল ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দই কাতলা (Recipe)।