বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর ট্রাইবুনাল (SIR Tribunal) থেকে ইস্তফা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)। যার ফলে ফের একবার চর্চায় উঠে এসেছে এসআইআর (SIR) ইস্যু। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে চিঠি লিখে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলেন জানিয়েছেন তিনি।
SIR Tribunal থেকে ইস্তফা অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর
নির্বাচনের আগেই ভোটার তালিকায় সংশোধনের জন্যই SIR করা হয়েছিল। সেখানেই বিবেচনাধীন নামগুলির বিচার ও নিস্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে একটি ট্রাইব্যুনাল গঠিত হয়, যেখানে সিহলেন বিশ্বজিৎ বসু। মূলত মুর্শিদাবাদের বিচারধীন নামগুলির নিস্পত্তির দায়িত্বে ছিলেন তিনি।
কয়েকমাস আগেই হল এই ট্রাইব্যুনাল থেকে সরে গিয়েছেন আরেক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তিনি প্রধান বিচার বিচারপতিকে জানিয়েচিলেন, প্রতিদিন ভাঙাচোরা রাস্তা দিয়ে সল্টলেক থেকে জোকার ট্রাইবুন্যাল অব্দি হাজির হতেই একপ্রকার বেহাল দোষ তাঁর। তাই এভাবে দীর্ঘদিন ট্রাইবুন্যাল চালানোর দায়িত্ব নিতে পারবেন না তিনি। এরপর এবার বিশ্বজিৎ বসুও সরে দাঁড়ালেন।
আরও পড়ুনঃ ‘যখন লক্ষ্মণ রেখা ছাড়িয়ে যায়…’, এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি মমতার
এমনিতেই SIR নিয়ে বিতর্ক কম নেই। যার ফলে বিচারাধীন মানুষের একাধিক প্রশ্ন রয়েছে এই ট্রাইবুন্যাল নিয়ে। এমতাবস্থায় আরও একজন বিচারপতি কমে যাওয়ায় মোট অবসরপ্রাপ্ত বিচারপতির সংখ্যা ১৭ জন হয়ে গিয়েছে। ফলে নাম নিস্পত্তি হওয়া বাধাপ্রাপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন ট্রাইবুন্যালের কাজও হচ্ছে না বলেও খবর মিলেছে।
প্রসঙ্গত, বাংলায় রাজনৈতিক পালাবদল হওয়ার পর থেকে তৃণমূলের একেরপর এক দুর্নীতি প্রাকাশ্যে আসছে। তাছাড়া শুভেন্দু অধিকারীর সরকারও অতিসক্রিয় দুর্নীতির তদন্ত করতে। এর জন্য একটি তদন্ত কমিশন তৈরি করা হয়েছে। এই কমিশনের নেতৃত্ব দিচ্ছে বিশ্বজিৎ বসু। ফলে একাদিহাকে দায়িত্ব সামলাতেও হয়তো সমস্যার সম্মুখীন হচ্ছেন বিচারপতি!












