বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালে কালীপুজো। আর তার দুদিন পরই আসতে চলেছে ভাই ফোঁটা। এই ভাইফোঁটা উপলক্ষে দিদি অথবা বোনেরা তাদের দাদা অথবা ভাইদের জন্য কি পদ রান্না করবেন তা নিয়ে চিন্তা এক শেষ। তবে চিন্তা করার কিছু নেই, ভাই বা দাদাকে যদি নতুনত্ব কোন পদ রান্না করে খাওয়াতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন লেবু দিয়ে পোস্ত কাতলা। কীভাবে বানাবেন তার প্রণালী রইল (Recipe)।
সহজ পদ্ধতিতে সামান্য সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু লেবু পোস্ত কাতলা (Recipe)
মাছ প্রিয় বাঙালি মাছের নানান রকম পথ খেতে ভালোবাসেন। এবার এই উৎসবের মরশুমে আপনি যদি চান নতুনত্ব কোন পদ বানাতে তাহলে আজকের প্রতিবেদনটি দেখে নিন। কারণ সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু লেবু পোস্ত কাতলা। কিভাবে বানাবেন তার প্রণালী রইল আজকের প্রতিবেদনে (Recipe)।

আরও পড়ুন: রেশন কার্ড ছাড়া মিলবে না একাধিক সরকারি সুবিধা? জানুন কোথায় প্রয়োজন
উপকরণ:
কাতলা মাছ নিন ৪ টুকরো
পোস্ত বাটা নিন ৩ থেকে ৪ টেবিল চামচ
রসুন কুচি লাগবে ১ থেকে ২ চামচ
৪ থেকে ৫টি চেরা কাঁচা লঙ্কা নিন
১টি বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে
গন্ধরাজ লেবুর রস নিন ২ চামচ
লেবুর খোসা বা জেস্ট গ্রেট করা লাগবে
গন্ধরাজ লেবুর পাতা নিন ২টো
কালো জিরে নিতে হবে হাফ চা চামচ
হলুদ গুঁড়ো লাগবে হাফ চা চামচ
নুন ও চিনি নিন স্বাদমতো
সর্ষের তেল নিন পরিমাণমতো
প্রণালী: সবার প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর মাছগুলোর মধ্যে সামান্য নুন হলুদ ও কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রস মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন। তারপর কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিন। এরপর ওই কড়াইতে কালোজিরা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। তারপর পেঁয়াজ নরম ও হালকা সোনালী হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর বেটে রাখা পোস্ত তার মধ্যে দিয়ে দিন। তারপর সমস্ত মশলাগুলো পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এরপর মশলা পৌঁছে গেলে তাতে সামান্য পরিমাণে জল দিন। তারপর ফুটে উঠলেই তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তারপর সবশেষে ওপর থেকে গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিন। এরপরই তৈরি হয়ে যাবে সুস্বাদ লেবু পোস্ত কাতলা (Recipe)।












