বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজকর্ম আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। পুরনো পরিজন এবং আত্মীয়দের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশিচক্রের শিশুরা আজ খেলতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারে। তাই, অভিভাবকদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনার কাছে থাকা অবসর সময় ভালোভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে হাসপাতালে থাকা রোগীদের সাহায্যে এবং সেবা করুন।
বৃষ রাশি: কোনও কাজে আপনি আপনার সঠিক পরিশ্রম এবং পরিবারের সদস্যদের সমর্থনের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে বন্ধুবান্ধবদের কাছ থেকে সাহায্য চাইবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে একদিন নুন ছাড়া খাবার খান।
মিথুন রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও পার্কে বেড়াতে গিয়ে আজ আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যাঁর সঙ্গে অতীতে আপনার মতবিরোধ হয়েছিল। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন।
কর্কট রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। অতিথিদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় একাকী সময় অতিবাহিত করবেন। সৃজনশীলতার মাধ্যমে আজ আপনি লাভবান হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ছোট কন্যাদের পায়েস খেতে দিন।
সিংহ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হতে পারে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে মিস করতে পারেন। অবসর সময়টি ভালোভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দরকারের সময়ে অপরকে সাহায্য করুন এবং নিজের স্ফূর্তি ও বুদ্ধিমত্তা ব্যবহার করুন।
কন্যা রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। যদিও, আপনি শান্তভাবে বিষয়টি মিটিয়ে ফেলবেন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজ নিজের মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন।
প্রতিকার: মন ভালো রাখার লক্ষ্যে এবং স্ফূর্তি বজায় রাখতে এটি কুকুরকে সাদা রঙের রুটি খেতে দিন।

তুলা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক লেনদেন গুলি আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে সামলাতে হবে। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোনও কাজ শুরু করার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে কোনও ধর্মীয় কাজে ব্যস্ত থাকতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের কম্বল দান করুন।
বৃশ্চিক রাশি: অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি একটি পারিবারিক সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। আপনি যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে অর্থধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনাকে ফিরিয়ে দিতে হবে। নাহলে, তিনি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। এই রাশির জাতক-জাতিকাদের অবসর সময়ে বই পড়া উচিত। এর ফলে তাঁরা একাধিক সমস্যার সমাধান পেতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন কাজকর্মে সাদা চন্দন এবং গোপী চন্দনের ব্যবহার ও সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করুন।
ধনু রাশি: আপনি আজ কোনও কাজে সাফল্যের সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সঙ্গে আপনি এই খুশি ভাগ করে নিতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন এমন কোনও কাজ শুরু করার পক্ষে এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার ভালোবাসার মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করুন। আজ আপনি আপনার পছন্দের কাজ গুলি বেশি করে করবেন। প্রিয়জনদের সঙ্গে আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পায়েস সেবন করুন।
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভালো দামে বিক্রি হতে পারে। অর্ধাঙ্গিনীর কোনও বিশেষ কৃতিত্বের আপনি প্রশংসা করতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কোনও একটি পার্কে বেড়াতে গিয়ে একজন অচেনা ব্যক্তির সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। কর্মক্ষেত্রের কোনও কাজে আপনি ব্যস্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।
আরও পড়ুন: পিছিয়ে পড়ল Jio! ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানির তকমা Airtel-এর কাছে, প্রথম স্থানে কে?
কুম্ভ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। আর্থিক লেনদেন আজ নিরবিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চলবে। তবে, দিনের শেষে আপনার অর্থ সঞ্চয় করতে অসুবিধা হতে পারে। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বাচ্চাদের দিকে নজর দিন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করতে পারেন। শ্বশুরবাড়ির তরফে আপনি আজ একটি দুঃসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। দিনের শুরুতে আজ আপনি কোনও ভালো ঘটনার সম্মুখীন হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি গরু দান করুন অথবা তার সম্ভব না হলে গরুর সমান মূল্য কোনও মন্দিরে অর্পণ করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ধূমপানের বদভ্যাস পরিত্যাগ করুন। আপনার অতিরিক্ত অর্থ এমন নিরাপদ স্থানে সঞ্চয় করুন যেখানে প্রয়োজনের সময়ে আপনি তা পেতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। যার মাধ্যমে আপনি লাভবান হবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ আগামীকালের জন্য স্থগিত না রেখে আজকেই সম্পন্ন করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দু’মুঠো মসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে অভাবী ব্যক্তিদের দান করুন।












