বড় রান না পেলেও নতুন রেকর্ড কোহলির! এই তালিকাতেও হয়ে গেলেন বিশ্বের পয়লা নম্বর

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েলিংটনে দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে তার পুরো কৃতিত্বটাই যাবে বোলারদের খাতায়। কঠিন পিচে কিউয়ি ব্যাটারদের মতোই শোচনীয় অবস্থা হয়েছিল ভারতের ব্যাটারদেরও। গত ম্যাচে ব্যাটিংয়ের ক্ষেত্রে ভারতের নায়ক বিরাট কোহলিও (Virat Kohli) এদিন শোচনীয়ভাবে ব্যর্থ।

গত ম্যাচে ব্যাট হাতে বোলারদের শাসন করা বিরাট এদিন মাত্র ৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন। তাকে আউট করেন আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে তার সতীর্থ ফাস্ট বোলার জ্যাকব ডাফি। তার পাশাপাশি শুভমান গিল ও দুরন্ত ফর্মে থাকা নমন ধীরের উইকেট তুলেও ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন তিনি।

Virat Kohli ruled out of ODI series against Afghanistan.

কিন্তু কোহলি আজ নিজের পরিচিত ছন্দে না থাকলেও একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়ে গিয়েছেন। ওডিআই ফরম্যাটে বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানসংগ্রাহক এতদিন ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু এদিন অজি তারকাকে পেছনে ফেলে দিয়েছেন বিরাট।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে গম্ভীরের মুখে হাসি! নিউজিল্যান্ডে এই তারকার পারফরম্যান্স দেখে স্বস্তিতে ভারতীয় দল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকা:

১. বিরাট কোহলি: ১৯৭৮ রান
২. রিকি পন্টিং: ১৯৭১ রান
৩. শচীন টেন্ডুলকার: ১৭৫০ রান
৪. কুমার সাঙ্গাকারা: ১৫৬৮ রান

আরও পড়ুন: গম্ভীর আর BCCI-এর খারাপ ব্যবহারের জন্যই অবসর! সামি টেস্টকে বিদায় জানাতেই বিস্ফোরক এই তারকা

ওয়েলিংটনের ব্যর্থতা কোহলির জন্য সাম্প্রতিক সময়ের মধ্যে একটি বিরল ঘটনা। শেষ কিছু ওডিআই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। এই সিরিজের প্রথম ওডিআই ম্যাচেও বাকি ভারতীয় ব্যাটাররা সমস্যায় পড়লেও কোহলি ছিলেন সাবলীল। আসন্ন ওডিআই বিশ্বকাপের আগে তার এই ফর্ম বাড়তি স্বস্তি দিচ্ছে ভারতীয় ভক্তদের।