হোয়াইট হাউসে দীপাবলির আলো, ভারতীয়দের সঙ্গে উৎসবে মাতলেন ট্রাম্প, উপহার পেলেন হনুমান চালিশা

Published on:

Published on:

Donald Trump celebrated Diwali with Indians at the White House.

বাংলা হান্ট ডেস্ক: হোয়াইট হাউসে (White House) দীপাবলির আলো। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়ায় আলোকিত হয়ে উঠল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) সরকারি বাসভবন। শুক্রবার ওভাল অফিসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি (Diwali 2026) উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উৎসবে শামিল হয়েছিলেন মার্কিন প্রশাসনের একাধিক ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে গোটা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠল ট্রাম্পের হাতে হনুমান চালিশা উপহার তুলে দেওয়ার ঘটনা।

ভারতীয়দের সঙ্গে হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করলেন ট্রাম্প (Donald Trump):

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট শেফ বিকাশ খন্না, উদ্যোগপতি বিশাল গোন্ডাল এবং আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ। এ ছাড়াও ছিলেন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের ডিরেক্টর জয় ভট্টাচার্য, বিদেশসচিব মার্কো রুবিও এবং সোশ্যাল সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি কমিশনার অর্জুন মোদি। ভারতীয় ঐতিহ্যের এই উৎসবে তাঁদের উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে (Donald Trump)।

আরও পড়ুন: অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক! দেশবাসীকে দীপাবলির বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

অনুষ্ঠানের কয়েকটি ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেন উদ্যোগপতি বিশাল গোন্ডাল। সেখানেই তিনি জানান, ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদযাপনের সুযোগ পেয়ে তিনি সম্মানিত। মার্কিন প্রেসিডেন্টকে একটি হনুমান চালিশা উপহার দিয়েছেন বলেও জানান তিনি। গোন্ডালের কথায়, তুলসীদাস রচিত এই স্তোত্রটি লক্ষ লক্ষ ভারতীয়র কাছে অত্যন্ত পবিত্র। সাহস, ভক্তি এবং মানসিক শক্তি লাভের আশায় বহু মানুষ নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন। এই উপহার দিতে পেরে তিনি গর্বিত বলেও জানিয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় হল, মার্কিন প্রশাসনে দীপাবলি উদযাপনের ইতিহাস বেশ পুরনো। ২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে প্রথম এই প্রথা শুরু হয়। সেই সময় হোয়াইট হাউসের মূল ভবনের পরিবর্তে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হত। সেখানে ভারতীয় ও মার্কিন নাগরিকেরা অংশ নিতেন।

Donald Trump celebrated Diwali with Indians at the White House.

আরও পড়ুন: আইফোনের পর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা! চ্যাটে না ঢুকেও দেখা যাবে হোয়াটসঅ্যাপের মেসেজ

পরবর্তীতে ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা এই উদযাপনকে আরও বিশেষ রূপ দেন। তাঁর আমলেই প্রথম হোয়াইট হাউসের ইস্ট রুমে দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রদীপ প্রজ্বলনের প্রথা চালু হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বার ট্রাম্পের (Donald Trump) উপস্থিতিতে ওভাল অফিসে পালিত হল আলোর উৎসব। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এই উদযাপন দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করছে।