বাংলা হান্ট ডেস্ক: একদিকে দীপাবলির আবহে চারিদিকেই সাজ সাজ রব। আলোর উৎসবের মরসুমে মেতে উঠেছেন সবাই। ঠিক এই আবহেই সম্পন্ন হল ‘সম্পূর্ণা ইমাজিন বিজনেস সামিট’-এর (Sampurna Imagine) প্রেস কনফারেন্স (Press Conference)। শুক্রবার তথা ৭ নভেম্বর এটি সম্পন্ন হয় কলকাতা প্রেস ক্লাবে (Calcutta Press Club)। যেখানে সম্পূর্ণা ইমাজিনের বিশিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।
‘সম্পূর্ণা ইমাজিন’ (Sampurna Imagine)-এর প্রেস কনফারেন্সে বড় ঘোষণা:
জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই ‘সম্পূর্ণা ইমাজিন’ সংস্থার দায়িত্বপ্রাপ্ত রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট প্রধান বিভাস আচার্য্য জানিয়েছেন, “আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের একটি অত্যন্ত ড্রিম প্রজেক্ট—’সম্পূর্ণা আবাসন’। কল্যাণী হাইওয়ের কাছে প্রায় ২০০ বিঘা জমির ওপর আনুমানিক ৪২০ কোটি টাকা ব্যয়ে আমরা একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টাউনশিপ গড়ে তুলতে চলেছি।”

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন সাধারণ মানুষ যখন তাঁর সারা জীবনের তিল তিল সঞ্চয় দিয়ে একটি জমি, একটি বাড়ি বা একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখেন, তখন সেই স্বপ্নের পূর্ণ মর্যাদা দেওয়া এবং তা বাস্তবায়িত করার নৈতিক দায়িত্ব আমাদের সংস্থার। আমাদের এই পরিকল্পনা শুধুমাত্র জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি নিরাপদ পরিবেশ, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, অবিচল বিশ্বাস, উচ্চ গুণগতমান এবং গ্রাহকদের স্বপ্নপূরণ নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।’
আরও পড়ুন: দীপাবলিতে দেশজুড়ে ব্যাপক কেনাকাটা! বিক্রি ৫ লক্ষ কোটি টাকার পণ্য, মুখে হাসি ব্যবসায়ীদের
কেন এই প্রকল্প অনন্য: উল্লেখ্য যে, এই প্রকল্পটির অবস্থান অত্যন্ত কৌশলগত ও সম্ভাবনাময়। এই এলাকার পাশেই যেমন রয়েছে এইমস (AIIMS)-এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, তেমনই আগামী দিনে রাজ্য সরকারের তরফে এখানে একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে।
ফলে, সামগ্রিকভাবে ভবিষ্যৎ সম্ভাবনার দিক থেকে এই অঞ্চলটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এমতাবস্থায়, এই বিশাল প্রকল্পটিকে বাস্তবে রূপায়ণ করার জন্য ‘সম্পূর্ণা ইমাজিন’ সংস্থা সম্পূর্ণভাবে বদ্ধপরিকর।












