ভারতীয় দলে বড় পরিবর্তন করুক গম্ভীর! দাবি প্রাক্তন এই ভারতীয় তারকার

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে পরপর দুটি ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল। তাও তৃতীয় ওডিআই ম্যাচের আগে ভারতের প্রথম একাদশ নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়ডু। তার মতে ভারতের মিডল অর্ডারে একজন অতিরিক্ত বাঁ-হাতি ব্যাটার থাকা ভীষণ প্রয়োজনীয়। আর সেই জায়গায় তিনি দেখতে চান তারকা ক্রিকেটার ঈশান কিষানকে।

সম্প্রতি এক ক্রিকেট সংক্রান্ত আলোচনায় রায়ডু বলেন, “মিডল অর্ডারে একজন বাঁ-হাতি থাকা উচিত। আমি চাই ঈশান কিষান সেই জায়গাটা নিক। তিনি ৪ নম্বরে ব্যাটিং করতে পারবেন। সেক্ষেত্রে শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামবেন পাঁচ নম্বরে। লোকেশ রাহুলকে তখন নম্বরে ব্যাট করতে হবে যা তার পক্ষে অসম্ভব নয়। এর পাশাপাশি সাত নম্বরে অক্ষর প্যাটেল থাকায় ভারতের ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। এটা শুধু এই কারণেই চাইছি যাতে একজন বাঁ-হাতি দলে জায়গা পায় যে স্পিন এবং পেস দুটোর বিরুদ্ধেই সাবলীল। আমার মনে হয়, বিশ্বকাপের কথা মাথায় রেখেও সে অনেক বেশি মূল্য যোগ করবে স্কোয়াডে।”