ভাঙল গত বছরের রেকর্ড! শুধুমাত্র দীপাবলির দিনেই UPI-র মাধ্যমে ৯১.৬৯ কোটি লেনদেন

Published on:

Published on:

91.69 crore UPI transactions on the day of Diwali alone.

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির আবহে দেশজুড়ে সাধারণ মানুষ ব্যাপক কেনাকাটা করেছেন। যার প্রভাব ডিজিটাল পেমেন্টের (UPI Transactions) ক্ষেত্রেও দেখা গেছে। উৎসবের শেষ মুহূর্তের কেনাকাটায় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (Unified Payments Interface) তথা UPI-এর ব্যবহার গত বছরের তুলনায় ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা NPCI-র তথ্য অনুযায়ী, চলতি বছরে অর্থাৎ দীপাবলির (Diwali) দিন (৮ নভেম্বর) UPI-এর মাধ্যমে মোট ৯১.৬৯ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে। গত বছর দীপাবলিতে এই পরিসংখ্যান ছিল ৬৯.৫৭ কোটি। এর মানে হল, এবার সাধারণ মানুষ ডিজিটাল পেমেন্টের জন্য আগের চেয়ে বেশি UPI ব্যবহার করেছেন। অর্থাৎ, ৩২ শতাংশের বৃদ্ধি ঘটেছে। জানিয়ে রাখি যে, PTI-র তথ্য অনুযায়ী, শুধু UPI-এর মাধ্যমে লেনদেনের সংখ্যাই বাড়েনি, বরং মোট মূল্যের দিক থেকেও পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ৮ নভেম্বর, UPI-এর মাধ্যমে মোট ৯০,০২৯.৪৩ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বছর দীপাবলিতে এই পরিমাণ ছিল ৮৮,৩৫০.৭৯ কোটি টাকা। এই তথ্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, এবারের দীপাবলিতে কেনাকাটার জন্য ডিজিটাল পেমেন্টের ব্যবহার বেড়েছে। গ্রসারি থেকে শুরু করে জিনিসপত্র, পোশাক, ইলেকট্রনিক্স ও অন্যান্য সামগ্রী কেনার জন্য UPI বিপুল পরিমাণে ব্যবহৃত হয়েছে।

শুধুমাত্র দীপাবলির দিনেই UPI-র (UPI Transactions) মাধ্যমে ৯১.৬৯ কোটি লেনদেন:

দীপাবলির আগের দিন আরও বেশি লেনদেন হয়েছে: জানিয়ে রাখি যে, গত ৭ নভেম্বর অর্থাৎ, দীপাবলির আগের দিন, UPI লেনদেনের পরিমাণ আরও বেশি ছিল। Oই দিনে মোট ৯৭.৫৮ কোটি লেনদেন সম্পন্ন হয়। যার মাধ্যমে ১৩৬,১১৮ কোটি টাকার পেমেন্ট করা হয়। এতে স্পষ্ট হয় যে, উৎসবের আগে কেনাকাটার সময় ডিজিটাল পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।

91.69 crore UPI transactions on the day of Diwali alone.

অক্টোবরেও রেকর্ড স্থাপন করেছে: উল্লেখ্য যে, অক্টোবরের তথ্যেও উৎসবের মরসুমের প্রভাব প্রতিফলিত হয়েছে। এই সময়ে UPI-এর মাধ্যমে মোট ২৫.৪৭ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে, যা একটি সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। এই লেনদেনগুলির মোট মূল্য ছিল ৩১.৫৩ লক্ষ কোটি টাকা।

আরও পড়ুন: অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তন সূর্যকুমারের! সপরিবারে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে

UPI কী: UPI হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা NPCI দ্বারা তৈরি একটি তাৎক্ষণিক অর্থপ্রদান ব্যবস্থা। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের মোবাইল ফোন ব্যবহার করে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারেন। এর জন্য বারবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: পাঞ্জাবের সঙ্গে ছিন্ন ৮ বছরের সম্পর্ক! IPL-এ নতুন দলে অর্শদীপ সিং, আবেগে ভাসলেন তারকা পেসারের বাবা

এদিকে, QR কোড স্ক্যান করেও দোকান ও ব্যবসায়ীদের অর্থ পরিশোধ করা যায়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন তথা IBA-এর উদ্যোগে NPCI গঠিত হয়েছিল। এটি দেশে খুচরো অর্থপ্রদান এবং নিষ্পত্তি ব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছে।