বাংলা হান্ট ডেস্ক: ডুয়ার্সের (Dooars) বক্সায় টাইগার রিজার্ভের ভাগিনিকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে বনদপ্তরে। একদিকে যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছে। অন্যদিকে বাঘিনীর গতিবিধি নিয়ে যথারীতি উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত খবর অনুযায়ী, বাঘিনীর অবস্থান চুনিয়াঝড়া নদী সংলগ্ন এলাকায় ছিল। এই কৌশলগতভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এবার ভিনদেশে ঠাঁই হতে পারে বাংলার বাঘিনির (Dooars)
ওই এলাকার থেকে ভুটানের আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। অন্যদিকে সংকোশ নদী রয়েছে প্রায় ১২ থেকে১৫ কিলোমিটার দূরে। সংকোশ নদী পেরোলেই শুরু অসমে বিস্তীর্ণ জঙ্গল। এই অবস্থায় বাঘিনীর গতিবিধি নিয়ে যথারীতি বনদপ্তরে বেড়েছে উদ্বেগ (Dooars)।
বিশেষ করে বাঘিনী যদি ভুটানের জঙ্গলের দিকে এগিয়ে যায়, তাহলে তাকে নজরদারিতে রাখা এবং নিয়ন্ত্রণ করা আগের থেকে বেশি কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। একইভাবে সংকোচ নদী পেরিয়ে অসময়ে জঙ্গলে প্রবেশ করলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পুজোর পর ফের কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট প্রাইস
এই পরিস্থিতিতে ভুটান সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে বনদপ্তর। পাশাপাশি মোতায়ন করা হয়েছে প্রচুর বন কর্মী। একই সঙ্গে প্রস্তুতি রাখা হয়েছে কুনিকি হাতি ও ব্যান্ড পার্টি। বাঘিনী যাতে ভুটানের দিকে চলে না যেতে পারে, সেই লক্ষ্যেও সীমান্তবর্তী এলাকায় নজরদারির অবস্থান ও শক্তিশালী করা হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রথমে, বিহার থেকে ধরা হয় সেই বাঘিনী কে। নিয়ে যাওয়া হয় বক্সায় (Dooars)। সেখান থেকে বাঘ চলে যায় অসমের দিকে। ফ্রেন্ড তাকে ঘুম পাড়ানি গুলি করে নিয়ে আসা হয় বক্সায়। আবার সিঁদ কেটে চলে যায় বাঘিনি। সূত্রের খবর ওই বাঘিনী অন্তঃস্থতা ছিল। গরমেই তার তিন ভ্রুন নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।












