৭ দিনের সময়! ব্যবস্থা না নিলে চলবে বুলডোজার, বেআইনি নির্মাণ নিয়ে হুঁশিয়ারি অগ্নিমিত্রার

Published on:

Published on:

Agnimitra Paul stern warning regarding illegal construction

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ নিয়ে কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার কার্যত ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি স্পষ্ট জানান, যারা নিয়ম ভেঙেছেন তাঁদের নোটিশ পাঠিয়ে সাতদিনের সময় দেওয়া হবে। এরপরেও ব্যবস্থা না নিলে বুলডোজার চলবে।

বেআইনি নির্মাণ নিয়ে কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার | (Agnimitra Paul)

রবিবার দুর্গাপুর পুরসভায় দশটি বর্জ্যবাহী গাড়ির উদ্বোধন করেন পুরমন্ত্রী। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বেআইনি নির্মাণ নিয়ে সরব হন। রাজ্যের পূর্বতন সরকারকে নিশানা করে তাঁর অভিযোগ, আগে চারতলা বাড়ি নির্মাণের অনুমতি নিয়ে পরে চিরকুটের মাধ্যমে বেশি টাকা দিয়ে নিজের মতো নির্মাণের সুযোগ পাওয়া যেত। এই জন্য অনেক জায়গায় চারতলার অনুমতি নিয়ে আটতলা অবধি বাড়ি গজিয়ে উঠেছে।

Agnimitra Paul

অগ্নিমিত্রার দাবি, বর্তমান রাজ্য সরকার এসব অনিয়ম সহ্য করবে না। যারা নিয়ম ভেঙেছেন তাঁদের নোটিশ পাঠানো হবে। সাতদিনের সময় মিলবে। এরপরেও ব্যবস্থা না নেওয়া হলে প্রশাসন নির্মাণ ভাঙার পথে হাঁটবে।

আরও পড়ুনঃ আরও শক্তি হারাল তৃণমূল! একসঙ্গে এনসিপিআইয়ে যোগ দিলেন ৭০ জন

বেআইনি নির্মাণকারীদের সাতদিনের সময়সীমা বেঁধে পুরমন্ত্রী বলেন, যারা নিয়ম ভেঙে বহুতল তৈরি করেছেন তাঁরা নিজেরা সামনে এসে দোষ স্বীকার করুন। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে বুলডোজার চালিয়ে সেই নির্মাণ ভেঙে দেওয়া হবে।

এছাড়া এদিন অগ্নিমিত্রা জানান, দুর্গাপুর, আসানসোলের পাশাপাশি মায়াপুর, নবদ্বীপ, কোচবিহার, তমলুক ও দার্জিলিং স্মার্ট সিটির আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রাজ্যে উন্নত পরিকাঠামো গড়ে তুলে শিল্পপতিদের বিনিয়োগের জন্য উৎসাহিত করতে হবে। পাশাপাশি নগরোন্নয়ন কাজের ক্ষেত্রে CMRI-এর তৈরি যন্ত্রপাতি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তির উদ্যোগও নেওয়া হচ্ছে।

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এবার বেআইনি নির্মাণকারীদের কার্যত ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই সময়সীমার মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে বুলডোজার চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।