অপেক্ষায় বহু শিক্ষক! দ্রুত হোক মিউচুয়াল ট্রান্সফার, চিঠি পর্ষদে

Published on:

Published on:

West Bengal Teachers Demand Pending Mutual Transfers

বাংলা হান্ট ডেস্কঃ বদলির জন্য আবেদন করেছিলেন অনেক দিন আগেই। স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপারিশপত্রও দেওয়া হয়েছে। কিন্তু এখনও মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে নিয়োগপত্র পাননি রাজ্যের বহু শিক্ষক (Teachers) ও শিক্ষাকর্মী। কবে তাঁদের বদলি হবে, তা নিয়েও কোনও স্পষ্ট উত্তর নেই। এবার সেই সমস্যা মেটাতে পর্ষদ সভাপতি লালু দাসের কাছে দাবি জানাল শিক্ষক সংগঠন।

বদলির অপেক্ষায় শতাধিক শিক্ষক (Teachers)

অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, রাজ্যে প্রায় ৫০০ থেকে ৬০০ জন শিক্ষক (Teachers) ও শিক্ষাকর্মীর মিউচুয়াল বদলি আটকে রয়েছে। সংগঠনের বক্তব্য, এই ধরনের বদলিতে কোনও স্কুলেরই সমস্যা হওয়ার কথা নয়। কারণ, একজন শিক্ষক বা শিক্ষাকর্মী স্কুল ছেড়ে গেলে তাঁর জায়গায় অন্য একজন আসেন। তা সত্ত্বেও কেন এতদিন ধরে বদলি আটকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠন। দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিও জানানো হয়েছে।

Strict guidelines from the School Education Department for primary teachers

স্কুলশিক্ষা নিয়ে একাধিক দাবি

শুধু বদলি নয়, স্কুলের নানা সমস্যা নিয়েও পর্ষদ সভাপতির কাছে স্মারকলিপি দিয়েছে অ্যাডভান্সড সোসাইটি অব হেডমাস্টার্স অ্যান্ড হেড মিস্ট্রেসেস। স্কুলে পরিচালন কমিটি গঠন, সারা বছরের পঠনপাঠনের ক্যালেন্ডার তৈরি, পরীক্ষার বিভিন্ন ফি কমানো এবং হলিস্টিক রিপোর্ট কার্ড আরও সহজ করার দাবি জানিয়েছে তারা। এছাড়াও সরকার পোষিত মাদ্রাসাগুলিকে সরকারি স্কুলে পরিণত করা, শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন পোর্টালের সমস্যা মেটানোর দাবিও রয়েছে।

আরও পড়ুনঃ বাংলার স্কুল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের! জারি হল নতুন নির্দেশিকা, আসছে বদল

জুনিয়র হাইস্কুল নিয়ে নতুন প্রস্তাব

এদিকে জুনিয়র হাইস্কুলগুলিকে হাইস্কুলের সঙ্গে যুক্ত করতে গিয়ে নতুন সমস্যার কথা সামনে এসেছে। দেখা যাচ্ছে, অনেক জায়গায় কোনও হাইস্কুলই নেই। তাই বেশ কিছু জুনিয়র হাইস্কুলকে হাইস্কুলে পরিণত করার প্রস্তাব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, যে সমস্ত স্কুলে পুকুর রয়েছে, সেই পুকুরগুলিকে কেন্দ্রীয় সরকারের ‘অমৃত সরোবর’ প্রকল্পের আওতায় আনার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি এদিন সরকারি স্কুলে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করেছে স্কুলশিক্ষা দপ্তর (Teachers)।