বাংলা হান্ট ডেস্ক: ফের মার্কিন শুল্কের ঝুঁকির মুখে ভারত (India)! ট্রাম্প প্রশাসনের (America) নতুন প্রস্তাব অনুযায়ী ভারত-সহ আরও ৬ টি দেশ ২৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মার্কিন শুল্কের (Tarrifs) সম্মুখীন হতে পারে। ওই ৬ টি দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ড। মূলত, ‘প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন’-এর অভিযোগের জেরে ওয়াশিংটন তার বাণিজ্য অংশীদারদের ওপর কড়া নজর রাখছে। এই প্রস্তাবিত শুল্কগুলি ভারত, চিন, ইউরোপিয় ইউনিয়ন এবং জাপান-সহ ১৪ টি দেশকে নিয়ে পরিচালিত একটি মার্কিন বাণিজ্য তদন্তের অংশ। এএফপি অনুসারে, একজন সিনিয়র মার্কিন আধিকারিক জানিয়েছেন যে, অনেক দেশের জন্য এই শুল্ক ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। জানিয়ে রাখি যে, ওয়াশিংটনের অভিযোগ, এই দেশগুলি বাজারের চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণে তাদের উৎপাদন ক্ষমতা ও উৎপাদন বাড়াচ্ছে। এই নতুন প্রস্তাবগুলি শুল্কের মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্য সম্পর্ককে নতুন রূপ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলের অংশ। এর পাশাপাশি, তারা তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর হয় আমেরিকান পণ্য ক্রয় বাড়াতে, অথবা তাদের উৎপাদন আমেরিকায় স্থানান্তর করতে চাপ দিচ্ছে।
ভারত (India)-সহ ৭ টি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব আমেরিকার:
এই দেশগুলিকেও শুল্ক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল: উল্লেখ্য যে, আমেরিকার বাণিজ্য অংশীদারদের মধ্যে কথিত অতিরিক্ত শিল্প ক্ষমতা এবং উৎপাদন পদ্ধতি নিয়ে কয়েক মাসব্যাপী তদন্তের পর এই প্রস্তাবিত শুল্কগুলো আনা হয়েছে। ভারত ছাড়াও এই তদন্তের আওতায় রয়েছে ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, চিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, তাইওয়ান, এবং ইউরোপিয় ইউনিয়নের অর্থনীতি। মার্কিন আধিকারিক জানিয়েছেন যে, চিনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে, যা ঘোষণায় উল্লিখিত সর্বোচ্চ হারগুলির মধ্যে অন্যতম। এই প্রস্তাবিত শুল্কগুলি বাস্তবায়নের আগে একটি জনমত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ওই আধিকারিক আরও বলেন যে, এই প্রস্তাবগুলি প্রস্তুত করার সময়েপ্রশাসন বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলিও বিবেচনায় রেখেছে।
United States Trade Representative (USTR) proposes tariff rates of up to 25% for India, Cambodia, Indonesia, South Korea, Malaysia, Taiwan, and Thailand, according to an official statement reported by Reuters
The USTR also proposes tariff rates of up to 20% for Bangladesh, the European Union (EU), Japan, Switzerland, and Singapore; up to 35% for Vietnam; and up to 40% for China. Further, the USTR stated that tariff rates would be capped at 18% for Cambodia, Indonesia, Malaysia, Thailand, and Bangladesh; 15% (net of Most Favoured Nation duty) for South Korea, Taiwan, the EU, Japan, and Switzerland; and 20% for China, stacked on top of prior first-term duties. A hearing on the proposed Brazil tariff modification will be held on January 14, 2027.
— ANI (@ANI) November 25, 2026
কোন দেশের ওপর কী পরিমাণ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে: জানিয়ে রাখি যে, এএনআই-এর একটি রিপোর্ট অনুসারে, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ তথা USTR ইউরোপিয় ইউনিয়ন থেকে শুরু করে বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন জাপান, সুইজারল্যান্ড এবং সিঙ্গাপুরের জন্য ২০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে। এদিকে, ভিয়েতনামের জন্য ৩৫ শতাংশ পর্যন্ত এবং চিনের জন্য ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও, USTR জানিয়েছে যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কম্বোডিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের জন্য শুল্ক হার সর্বোচ্চ ১৮ শতাংশ হবে। এদিকে, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপিয় ইউনিয়ন, জাপান এবং সুইজারল্যান্ডের জন্য শুল্ক হবে ১৫ শতাংশ (সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের শুল্ক ব্যতীত), এবং চিনের জন্য, ইতিমধ্যেই আরোপিত শুল্কের ওপরে এটি হবে ২০ শতাংশ। ব্রাজিলের জন্য প্রস্তাবিত শুল্ক পরিবর্তন সংক্রান্ত শুনানি ২০২৭-এর ১৪ জানুয়ারি সম্পন্ন হবে।
আরও পড়ুন: IPL 2027-এর মিনি নিলামে অংশ নেবেন ১৭ দেশের খেলোয়াড়! কোন দেশ থেকে এল সবথেকে বেশি নাম?
ব্রাজিলের ক্ষেত্রে পৃথক শুল্ক ব্যবস্থা: USTR বিমান-সহ ব্রাজিলের কিছু পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, আমেরিকার বাণিজ্য সংক্রান্ত উদ্বেগ নিরসনে ব্রাজিল কোনও পদক্ষেপ নেয়নি। এদিকে, এই সর্বশেষ ঘোষণাগুলি এমন এক সময়ে সামনে এসেছে যখন ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের অর্থনৈতিক ও বাণিজ্য নীতিতে মিত্র ও প্রতিদ্বন্দ্বী উভয়কেই ‘টার্গেট’ করে করে শুল্ককে একটি প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করছেন।
আরও পড়ুন: ডাবল সেঞ্চুরির আগে ফোনে ৩০ মিনিটের কথা! বৈভবের বিধ্বংসী ইনিংসের নেপথ্যে যুবরাজের পরামর্শ
এই প্রস্তাবগুলি আগামী ডিসেম্বরে মায়ামিতে সম্পন্ন হতে চলা জি-২০ শীর্ষ সম্মেলনের আলোচনাকেও প্রভাবিত করতে পারে। যেখানে ট্রাম্প প্রধান অর্থনীতির দেশগুলির নেতাদের আতিথ্য দেবেন বলে নির্ধারিত রয়েছে। যদিও,
একজন আমেরিকার এক উচ্চ আধিকারিক এই উদ্বেগ নাকচ করে দিয়েছেন যে, শুল্ক আরোপের ঘোষণাগুলি শীর্ষ সম্মেলন চলাকালীন কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেছেন, ওয়াশিংটন এর ফলে কোনও উত্তেজনা বা তিক্ততা সৃষ্টি হবে বলে আশা করে না। ওই আধিকারিক আরও বলেন যে, প্রশাসন এই শীর্ষ সম্মেলনের সময়ে অংশীদার দেশগুলির সঙ্গে আরও বাণিজ্য চুক্তি সম্পাদনের আশা করছে।












