নিজে ‘এগিটেরিয়ান’, বিয়েতে অতিথিদের কী খাওয়ালেন মিমি?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ঘরোয়া ভাবে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ৩৭ বছর বয়সে এসে নিজের মনের মানুষের সঙ্গে এক হলেন তিনি। বৃহস্পতিবার এনগেজমেন্ট এবং সইসাবুদ করে বিয়ে হল মিমির। তাঁর সদ্য বিবাহিত স্বামী সিদ্ধার্থ দত্ত পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। আগামী মাসে সামাজিক বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা।

আইনি বিয়েতে কেমন সেজেছিলেন মিমি (Mimi Chakraborty)?

বৃহস্পতিবার সন্ধ্যায় মিমির বাড়িতেই বসেছিল বিয়ের অনুষ্ঠানের আসর। এদিন আইভরি ও সোনালি লুক রেখেছিলেন মিমি। লেহেঙ্গা আর কুন্দনের গয়নায় সেজে উঠেছিলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিশেষ দিনের ছবি ভাইরাল হতেই নেটিজেনজের কৌতূহল, আইনি বিয়েতে অতিথিদের কী খাওয়ালেন মিমি?

What was in mimi chakraborty wedding menu

মাছ মাংস খান না মিমি: মিমি নিজে মাছ মাংস ছোঁন না। নিজেকে ‘এগিটেরিয়ান’ বলে পরিচয় দেননি তিনি, অর্থাৎ যাঁরা মাছ মাংস খান না কিন্তু ডিম খান। যদিও নিজে মাছ মাংস না খেলেও অতিথি সেবায় কোনও কার্পণ্য করেননি অভিনেত্রী (Mimi Chakraborty)। যাঁরা এদিন রান্নার দায়িত্বে ছিলেন, তাঁরাই ফাঁস করলেন মেনু।

আরও পড়ুন : আমেরিকার ওপরেও চাপানো হোক ২৫ শতাংশ শুল্ক! প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে আর্জি ব্যবসায়ীদের

কী ছিল মেনুতে: জানা গিয়েছে, এদিন স্টার্টারে ছিল গরমাগরম ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার এবং ফিশ বল। মেন কোর্সে ছিল ফ্রায়েড রাইস, চিকেন ও মাটনের নানান পদ। নিরামিষাশীদের জন্য কচুরি, রাধাবল্লভী, ছোলার ডাল, ছানার কোফতা ও পনির। শেষপাতে ছিল রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম এবং পান।

আরও পড়ুন : শহরের রাস্তায় নামছে ৪৩৫ টি নতুন বাস, কোন কোন রুটে?

রান্নার ব্যস্ততায় অবশ্য কনেকে দেখার সুযোগ হয়ে ওঠেনি রান্নার দায়িত্বে থাকা কর্মীদের। তবে অতিথিদের জন্য কোনও কমতি রাখেননি মিমি। জানা যাচ্ছে, বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন মিমি সিদ্ধার্থ।