বাজারের নয়, বাড়িতেই বানান দোকানের স্বাদের কড়াইশুটির কচুরি

Published on:

Published on:

Recipe green pea kachoris using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজোর পর শীতকাল প্রায় চলে এল বঙ্গে। শীতকাল বললে সবার আগে মনে পরে বাজারে কড়াইশুঁটির কথা। আর কড়াইশুটি এলে পরে বাঙালির মনে পড়ে যায় গরম গরম কড়াই শুটির কচুরির কথা।  কড়াইশুঁটির কচুরি সঙ্গে ঝাল ঝাল আলুর দম থাকলে নিমেষেই খাবার উঠে যায়‌। এবার দোকান থেকে কিনে সব সময় এই কড়াইশুটির কচুরি খেলে শরীর খারাপ অনিবার্য। তাই আজকের প্রতিবেদনে রইল কিভাবে দোকানের মতন আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই কড়াইশুটির সুস্বাদু কচুরি তার প্রণালী‌ (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কড়াইশুটির কচুরি (Recipe)

শীতকাল পড়লে প্রায় বাড়িতে কড়াইশুটি নিয়ে আসা হয়। এবার আপনিও যদি চান দোকানের মতন কড়াইশুটির কচুরি বাড়িতে বানিয়ে খেতে তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন দোকানের মত খাস্তা এই কচুরি (Recipe)।

Recipe green pea kachoris using just a few ingredients

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের কারণে বাতিল বহু ট্রেন, যাত্রার আগে দেখে নিন তালিকা

উপকরণ:

কড়াইশুটি – ১ কাপ
ময়দা – ২ কাপ
আদা – ১ ইঞ্চি
কাঁচালঙ্কা – ২-৩টি
হিং – এক চিমটি
জিরে – আধ চা চামচ
মৌরি – আধ চা চামচ
নুন – স্বাদমতো
চিনি – সামান্য
সাদা তেল বা ঘি – প্রয়োজনমতো

প্রণালী: প্রথমে ময়দার মধ্যে সামান্য নুন,তেল বা ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নরম ডো তৈরি করুন। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইশুটি, আদা কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটেনিন। তারপর মিশ্রণটির মধ্যে পরিমাণ মতন জিরা গুঁড়ো, মৌরি গুঁড়ো, নুন, হিং দিন। এরপর করাইতে তেল গরম করে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তারপর মাখামাখা হয়ে এলে মিশ্রণটি নামিয়ে ঠান্ডা করে নিন। এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে, তার মধ্যে কড়াইশুটির পুর ভরে মুখ বন্ধ করে বেলে নিন। তারপর তেল গরম করে কচুরি গুলো ভেজে গরম গরম আলুর দমের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।