সরকারির মতো বেসরকারি স্কুলের পড়ুয়ারাও পাবে বিনামূল্যে বই! বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর

Published on:

Published on:

Dipak Barman announces private school students to receive free textbooks now

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই সরকারি স্কুলের পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে নতুন বই। তবে এবার বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্যও বড় পরিকল্পনা করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী শিক্ষাবর্ষে তাঁদেরও বিনামূল্যে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)।

বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর | (Dipak Barman)

আগামী ২ জানুয়ারি রাজ্যের সব স্কুলগুলিতে নতুন বই পৌঁছে যাবে। পর্যাপ্ত পরিমাণ বই ছাপানো হচ্ছে বলে জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা WBBSE-এর অধীনস্থ সকল সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও এই বছর বিনামূল্যে যাবতীয় বই দেওয়া হবে।

Dipak Barman

দীপক জানান, আগে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট অবধি ইংরেজির ফার্স্ট ল্যাঙ্গুয়েজের আলাদা কোনও বই ছিল না। ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যা পড়ানো হয়, সেটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে পড়ানো হত। তবে এবার ক্লাস এইট অবধি ইংরেজির ফার্স্ট ল্যাঙ্গুয়েজের বই দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ টালার পাইপ বিপর্যয় থেকে শিক্ষা! সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বড় নির্দেশ অগ্নিমিত্রার

স্কুলশিক্ষামন্ত্রী জানান, প্রাইমারি থেকে ক্লাস এইট অবধি সব বই রিভিশন করা হচ্ছে। সব ক্লাসের বইয়েই বদল আনা হচ্ছে। পাশাপাশি বইগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে নাম বদল করা হয়েছে। সিলেবাস কমিটি নাম ঠিক করেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শিক্ষা দফতরের কোনও ভূমিকা নেই বলে দাবি করেন তিনি।

ঠিক কতগুলি বইয়ের নাম বদলাচ্ছে সেটা নির্দিষ্ট করে না বলতে পারলেও দীপক জানান, বেশ ভালো সংখ্যক বইয়ের নাম পরিবর্তন হচ্ছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি এই বদল আনা হচ্ছে বলে জানান তিনি।

প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুতে সরকারি স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে বই দেওয়া হলেও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ধরণের উদ্যোগ বেনজির। তবে এবার তাঁদেরও বিনামূল্যে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন।