বাংলাহান্ট ডেস্ক: প্রোটিনের জন্য ডিমের (Egg) বিকল্প নেই। সকালের ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার, পাতে ডিম রাখা সুষম খাবারেরই অংশ। কিন্তু অনেকে পেশি বানানোর জন্য কাঁচা ডিম খান। আবার কারোর ফুল বয়েলের থেকে হাফ বয়েল ডিম বেশি পছন্দ। কিন্তু পুষ্টির দিক দিয়ে কোনটা বেশি ভালো জানেন কি?
ফুল বয়েল ডিমে (Egg) কতটা প্রোটিন?
রিসার্চ বলছে, ভালোভাবে সেদ্ধ বা রান্না করা ডিম থেকে আমাদের শরীর পায় ৯১ শতাংশ প্রোটিন। সেখানে কাঁচা ডিম থেকে আসে মাত্র ৫১ শতাংশ প্রোটিন। একটি ৫০ গ্রামের ডিমে প্রোটিন থাকে ৬ গ্রাম। এছাড়াও ডিমে রয়েছে ওমেগা থ্রি, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ফেলেট ও ভিটামিন ডি ও বি।

হাফ বয়েল ডিম কেমন: গবেষণা বলছে, হাফ বয়েল ডিমে ‘সালমোনেলা’ নামে এক ক্ষতিকর জীবাণু লুকিয়ে থাকতে পারে। ডিম অন্তত ৭ থেকে ১০ মিনিট ভালো ভাবে ফুটিয়ে সেদ্ধ করলে এই জীবাণু নষ্ট হয়ে যায়। তাই হাফ বয়েলের থেকে ফুল বয়েল ডিমই বেশি নিরাপদ।
আরও পড়ুন : শহরের রাস্তায় নামছে ৪৩৫ টি নতুন বাস, কোন কোন রুটে?
কাঁচা ডিমে বিপদ: কাঁচা ডিমে (Egg) অ্যাভিভিন নামে এক ধরণের প্রোটিন থাকে যা, শরীরের দরকারি ভিটামিন ‘বায়োটিন’ কে কাজ করতে বাধা দেয়। এতে ত্বকের জেল্লা কমে যায়, চুলও অকালে ঝরতে শুরু করে। ডিম পুরোপুরি সেদ্ধ করে খেলে আর এই সমস্যা থাকে না।
আরও পড়ুন : নিজে ‘এগিটেরিয়ান’, বিয়েতে অতিথিদের কী খাওয়ালেন মিমি?
মেদ বেড়ে যাওয়ার ভয়ে আবার অনেকে ডিমের কুসুম ফেলে দেন। কিন্তু গবেষণা বলছে, একজন সুস্থ মানুষ রোজ একটি গোটা ডিম খেতে পারেন। তবে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে কুসুম এড়িয়ে চলুন।












