বাংলা হান্ট ডেস্ক: বুধবার শেয়ার বাজারে (Share Market) নজর কেড়েছে IDBI ব্যাঙ্কের শেয়ার। কারণ, এই ব্যাঙ্কের শেয়ারের দামে জোরালো উত্থান দেখা গেছে। বাজারের দুর্বল পরিবেশ সত্ত্বেও, IDBI ব্যাঙ্কের শেয়ারের দাম ইন্ট্রাডে ট্রেডিংয়ে প্রায় ১০ শতাংশ বেড়ে BSE-তে ১১২.২৮ টাকায় পৌঁছেছ যায়। এই স্তরটি ব্যাঙ্কের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১১৮.৪৫ টাকার খুব কাছাকাছি। শেয়ারটি এই সর্বোচ্চ স্তর গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে স্পর্শ করেছিল। বুধবার দুপুর ১২ টা বেজে ৪০ মিনি নাগাদ, IDBI ব্যাঙ্কের শেয়ারের দাম ৮ শতাংশ বেড়ে ১১০.০৬ টাকায় লেনদেন হয়। এদিকে, বাজার বন্ধের সময়ে এই ব্যাঙ্কের শেয়ার ৬.৮১ শতাংশের বৃদ্ধির সঙ্গে ১০৯.২৫ টাকায় বন্ধ হয়।
শেয়ার বাজারে (Share Market) IDBI ব্যাঙ্কের শেয়ারে বিপুল বৃদ্ধি:
৪ গুণ বেশি ট্রেডিং ভলিউম: জানিয়ে রাখি যে,, IDBI ব্যাঙ্কের শেয়ারের এই উত্থানের পাশাপাশি ট্রেডিং ভলিউমও অত্যন্ত শক্তিশালী ছিল। IDBI ব্যাঙ্কের শেয়ারের গড়ের চেয়ে ৪ গুণ বেশি লেনদেন হয়েছে। NSE এবং BSE-তে মোট প্রায় ৪.১৫ কোটি শেয়ার লেনদেন হয়েছে। এটি ব্যাঙ্কের মোট পাবলিক শেয়ারহোল্ডিংয়ের প্রায় ৭.৩ শতাংশ। বাজার বিশেষজ্ঞদের মত অনুযায়ী, ব্যাঙ্কের কৌশলগত বিবিনিয়োগ এবং সরকারের বিনিয়োগ পরিকল্পনার প্রত্যাশা বিনিয়োগকারীদের আগ্রহকে চালিত করেছে।

সরকার এবং LIC-র শেয়ারহোল্ডিং: উল্লেখ্য যে, ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখের হিসেব অনুযায়ী, IDBI ব্যাঙ্ক ভারতীয় জীবন বীমা কর্পোরেশন তথা LIC-র ৪৯.২৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। যেখানে ভারত সরকারের রয়েছে ৪৫.৪৮ শতাংশ অংশীদারিত্ব। অর্থাৎ, একসঙ্গে এই ব্যাঙ্কে তাদের ৯৪.৭১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে।
আরও পড়ুন: আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির পর আম্বানি-আদানির মোট সম্পদে বিপুল বৃদ্ধি! চমকে দেবে পরিসংখ্যান
ইতিমধ্যেই সরকার এবং LIC স্পষ্ট করে দিয়েছে যে, তারা IDBI ব্যাঙ্কে তাদের অংশীদারিত্ব বিক্রি করতে চায় এবং নতুন বিনিয়োগকারীদের কাছে ম্যানেজমেন্ট কন্ট্রোল হস্তান্তর করতে চায়। এই প্রক্রিয়ার অধীনে DIPAM ২০২২ সালের অক্টোবরে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছ থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) চেয়েছিল, যদিও নতুন স্টেকহোল্ডারদের নির্বাচন এবং চুক্তি চূড়ান্তকরণ এখনও হয়নি।
আরও পড়ুন: নিজেদের আরও ক্ষতি করছে পাকিস্তান! বিশ্বকাপে ম্যাচ বয়কটের পর ফের বড় সিদ্ধান্ত PCB-র
বাজেটেও এর ইঙ্গিত দেওয়া হয়েছে: জানিয়ে রাখি যে, ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে, সরকার বিনিয়োগ কমিয়ে এবং অ্যাসেট মানিটাইজেশন থেকে ৮০,০০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যা ২০২৬ অর্থবর্ষের সংশোধিত অনুমানের চেয়ে প্রায় ১৩৫ শতাংশ বেশি। এর মধ্যে রয়েছে IDBI ব্যাঙ্ক এবং LIC-র শেয়ার বিক্রির মতো বড় চুক্তি। রেটিং এজেন্সি ICRA-র মতে, IDBI ব্যাঙ্কের আর্থিক অবস্থা ক্রমাগত উন্নতি করছে। পুরনো খেলাপি ঋণ পুনরুদ্ধার, কম ক্রেডিট কস্ট এবং শক্তিশালী অপারেটিং পারফরম্যান্স ব্যাঙ্কের লাভজনকতা এবং ক্যাপিটাল পজিশনকে উন্নত করেছে। এই কারণেই IDBI ব্যাঙ্কের শেয়ারের দিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে।












