বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ বয়কট করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board) আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানি ক্রিকেট বোর্ড তথা PCB এবার ভারতে পাকিস্তান সুপার লিগ ২০২৬-এর ১১তম মরশুমের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করেছে। PSL ১১-র ম্যাচেগুলির ইন্টারন্যাশনাল ব্রডকাট রাইটস বিক্রির সময়ে পPCB এই পদক্ষেপ নিয়েছে। তবে, এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য একটি সম্ভাব্য ক্ষতি বলে মনে করা হচ্ছে। কারণ, ওই ক্রিকেট ম্যাচের বিজ্ঞাপনদাতাদের বেশিরভাগই ভারতীয় কোম্পানির। এছাড়াও, ভারতের ১৪০ কোটি জনসংখ্যার ৮০ শতাংশ ক্রিকেট ম্যাচের গুরুত্বপূর্ণ দর্শক। তাই, PCB-র এই সিদ্ধান্ত তাদের জন্য ক্ষতিকারক হিসেবে বিবেচিত হবে।
বড় সিদ্ধান্ত PCB (Pakistan Cricket Board)-র:
একটি পাকিস্তানি কোম্পানি রাইটস কিনেছে: মিডিয়া রিপোর্ট অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড PSL ১১-র গ্লোবাল মিডিয়া রাইটসের দরপত্র আহ্বান করেছিল। যেখানে ওয়ালি টেকনোলজিস সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়েছে। PCB ভারত ছাড়া অন্যান্য জায়গার ক্ষেত্রে সম্প্রচার রাইটস এক বছরের জন্য ওয়ালি টেকনোলজিসকে দিয়েছে। ওয়ালি টেকনোলজিস ‘মেড ইন পাকিস্তান’ প্রযুক্তি প্রচারের দাবি করে।

কী জানা গিয়েছে: এদিকে, ইতিমধ্যেই PSL-এর CEO সালমান নাসির জানিয়েছেন, ‘গত বছরের তুলনায় ১৪৯ শতাংশ বেশি দামে ওয়ালি টেকনোলজিস গ্লোবাল মিডিয়া রাইটস কিনেছে।’ তিনি আরও দাবি করেন, ‘এটি PSL-এর ক্রমবর্ধমান ব্র্যান্ড মূল্য এবং ইন্টারন্যাশনাল ডিমান্ডের প্রতিফলন ঘটায়। নতুন মানদণ্ড স্থাপনের জন্য আমরা ওয়ালি টেকনোলজিসের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন: ঐতিহাসিক সিদ্ধান্ত! বদলে গেল টেস্ট ক্রিকেটের এই নিয়ম
গতবার সনি মাঝপথে সম্প্রচার বন্ধ করে দিয়েছিল: জানিয়ে রাখি যে, গত বছর, সনি স্পোর্টস এবং ফ্যানকোড ভারতে PSL সম্প্রচারের রাইটস পেয়েছিল। তবে, গত বছরের এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁও-তে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হামলার পর উভয় প্ল্যাটফর্মই মাঝপথে PSL-এর সম্প্রচার বন্ধ করে দেয়।
আরও পড়ুন: ‘হাঁ’ করে তাকিয়ে দেখবে চিন! মোদী সরকারের এই সিদ্ধান্তই ভারতকে করে তুলবে মহাশক্তিশালী
এর পাশাপাশি তাদের প্ল্যাটফর্ম থেকে এই সংক্রান্ত সমস্ত কন্টেন্ট সরিয়ে ফেলা হয়। এদিকে, চলতি বছরে T20 বিশ্বকাপের পর আগামী ২৬ মার্চ থেকে PSL শুরু হবে। যেটি চলছে আগামী ৩ মে পর্যন্ত চলবে। খেলোয়াড়দের নিলামের পর্ব আগামী ১১ ফেব্রুয়ারি সম্পন্ন হবে।












