বাংলা হান্ট ডেস্ক: মাঠে চলছে খেলা! আচমকাই সেখানে উপস্থিত একটি বাঁদর। শুধু তাই নয়, সেটি রীতিমতো আক্রমণ করল এক মহিলা খেলোয়াড়কেও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নাগপুরের (Nagpur) লেডি অমৃতবাই দাগা কলেজ মাঠে। সেখানে মহিলাদের অনূর্ধ্ব-১৯ T20 ট্রফির কোয়ার্টার-ফাইনাল ম্যাচ (Cricket Match) চলছিল। সেখানে কর্ণাটক ও বিদর্ভের মধ্যকার ম্যাচ চলাকালীন বাউন্ডারির কাছে ফিল্ডিংরত ১৫ বছর বয়সি কর্ণাটকের খেলোয়াড় উমা কাশ্বীর দিকে হঠাৎ একটি বাঁদর (Monkey) ছুটে আসে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কাশ্বী আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেকে বাঁচানোর চেষ্টায় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। সৌভাগ্যবশত, বাঁদরটি পাশ দিয়ে চলে যাওয়ায় কাশ্বী অক্ষত ছিলেন। ইতিমধ্যেই ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
নাগপুরে (Nagpur) ম্যাচ চলাকালীন আচমকাই মাঠে বাঁদর!
ভয়কে জয় করে বল হাতে তাণ্ডব চালিয়ে কর্ণাটককে জয় এনে দেন কাশ্বী: জানিয়ে রাখি যে, এই ঘটনার সম্মুখীন হয়েও উমা কাশ্বী খেলায় দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেন। তিনি বল হাতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে বিদর্ভের ৩ জন গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করেন। তাঁর ম্যাচ জেতানো বোলিংয়ের সুবাদে এক রোমাঞ্চকর লড়াইয়ে বিদর্ভকে ৬ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কর্ণাটক।
Monkey Makes A Surprise Entry During Under-19 Women’s T20 Match 😂
May Be For Some Mann Ki Baat 😜 https://t.co/vjlIwcC3kj
— Khan (@Khanmohammed12) October 23, 2026
আগামী ২৪ অক্টোবর সেমিফাইনালে কর্ণাটক বরোদার মুখোমুখি হবে: উল্লেখ্য যে, ওই ম্যাচে, কর্ণাটক প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান তোলে। যেখানে খুশি সূর্যকান্ত (৩৩ অপরাজিত) এবং কর্ণিকা কার্তিক (২৩) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
আরও পড়ুন: মুকেশ আম্বানির ম্যাজিকে শেয়ার বাজারে শোরগোল! Jio-র IPO গড়ল দুর্ধর্ষ বিশ্বরেকর্ড
এদিকে, ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিদর্ভ ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৪ রান করতে সক্ষম হয়। এবার ২৪ অক্টোবর নাগপুরে হতে চলা সেমিফাইনাল ম্যাচে কর্ণাটক দল বরোদার মুখোমুখি হবে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে দিল্লি ও হরিয়ানার মধ্যে।
আরও পড়ুন: ভারতে মিলল ‘গুপ্তধন’! প্রাকৃতিক গ্যাসের নতুন ভাণ্ডার খুঁজে পেল অয়েল ইন্ডিয়া
WPL ২০২৭ নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির নজর কাড়ছেন কাশ্বী: উমা কাশ্বীর চিত্তাকর্ষক পারফরম্যান্স তবে কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে এসেছে। কাশ্বী ১০ লক্ষ টাকার বেস প্রাইসে ওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৭ নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে পারফরম্যান্স প্রদর্শন করছেন তাতে অনুমান করা হচ্ছে যে WPL-এর নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলি এই খেলোয়াড়ের ওপর আগ্রহ প্রকাশ করতে পারে।














