জি-৭ সম্মেলনে একী কাণ্ড! মেলোনির ঠোঁটে চুম্বন জেলেনস্কির? চরম অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী

Published on:

Published on:

A viral video of Volodymyr Zelenskyy-Giorgia Meloni kissing sparked controversy.
Follow

বাংলাহান্ট ডেস্ক: ফ্রান্সে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব রাজনীতির গুরুগম্ভীর আলোচনার মাঝেই তৈরি হল এক অস্বস্তিকর এবং চর্চিত মুহূর্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy-Giorgia Meloni) এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পাশ্চাত্য রীতি মেনে অভিবাদন জানানোর সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও ঘটনাটি কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি, তবুও ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে।

মেলোনির (Volodymyr Zelenskyy-Giorgia Meloni) ঠোঁটে চুম্বন জেলেনস্কির? চরম অস্বস্তিতে ইতালির প্রধানমন্ত্রী

ভাইরাল ভিডিও অনুসারে, সম্মেলনের ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দে লেয়েনের সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন জেলেনস্কি। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। হঠাৎ সাক্ষাতে দুই রাষ্ট্রনেতা একে অপরকে শুভেচ্ছা জানান। অভিযোগ, সেই সময় জেলেনস্কি পাশ্চাত্য রীতি অনুযায়ী গালে গাল ছোঁয়ানোর বদলে কিছুটা এগিয়ে আসেন, যা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। মেলোনি দ্রুত পরিস্থিতি সামলে নেন এবং প্রচলিত নিয়ম মেনে অভিবাদন বিনিময়ের পর সেখান থেকে সরে যান। যদিও এই ঘটনার বিষয়ে কোনও রাষ্ট্রনেতা বা সংশ্লিষ্ট দফতরের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: আত্মনির্ভর ভারতের বিরাট সাফল্য! প্রতিরক্ষা উৎপাদনে সর্বকালীন রেকর্ড গড়ল দেশ, চমকে দেবে পরিসংখ্যান

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এই ঘটনাকে নিছক ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেছেন, আবার কেউ জেলেনস্কির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। একাধিক ব্যবহারকারী মজার ছলে মন্তব্য করেছেন যে জি-৭-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে এমন ঘটনা বিরল। অন্যদিকে অনেকেই মনে করছেন, কয়েক সেকেন্ডের একটি ভিডিওর উপর ভিত্তি করে অতিরিক্ত ব্যাখ্যা করা উচিত নয়। আন্তর্জাতিক কূটনীতিতে অভিবাদনের ধরন সংস্কৃতি ও অঞ্চলের ভিত্তিতে ভিন্ন হয়, ফলে এমন মুহূর্ত কখনও কখনও ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।

তবে জি-৭ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শুধু জেলেনস্কি নন। সম্মেলনে আবারও নজর কাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রাষ্ট্রনেতাদের গ্রুপ ফটো তোলার আগে মেলোনিকে আলাদা করে মোদির সঙ্গে করমর্দন করতে দেখা যায়। এরপর দু’জনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয় এবং হাস্যোজ্জ্বল মেলোনির অভিব্যক্তি ক্যামেরাবন্দি হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, মোদি মেলোনিকে বলেন, “আপনার সঙ্গে ফের দেখা হয়ে আনন্দিত।” উত্তরে মেলোনি নাকি মজা করে বলেন, “আমরাই তো এখন ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।”

A viral video of Volodymyr Zelenskyy-Giorgia Meloni kissing sparked controversy.

আরও পড়ুন: ৮০ তম জন্মদিনেই ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসে বানচাল ভয়াবহ জঙ্গি হামলার পরিকল্পনা

উল্লেখ্য, অতীতেও মোদি ও মেলোনির (Volodymyr Zelenskyy-Giorgia Meloni ) একাধিক সাক্ষাৎ এবং তাঁদের একসঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। নেটদুনিয়ায় তাঁদের নিয়ে ‘মেলোডি’ নামে আলাদা ট্রেন্ডও তৈরি হয়েছিল। ফলে এবারের জি-৭ সম্মেলনেও সেই রসায়ন নতুন করে আলোচনায় উঠে এসেছে। আন্তর্জাতিক কূটনীতির কঠিন সমীকরণের মাঝেও মানবিক মুহূর্ত এবং অপ্রত্যাশিত ঘটনাগুলি যে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করে, জি-৭-এর এই দুই ঘটনাই যেন তার নতুন উদাহরণ হয়ে থাকল।