বাংলা হান্ট ডেস্ক: ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আবেদনকারীর বয়সের উপর ভিত্তি করে নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে। জেনে নিন কোন কোন বিষয়ে আপনার আধার কার্ডে (Aadhaar Card) টাকা লাগবে না।
হোটেল পরিষেবায় বড় পরিবর্তন, নতুন আধার অ্যাপে হবে পরিচয় যাচাই (Aadhaar Card)
বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনা রইল আধারের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুন: প্রেশার কুকারে মটন রাঁধছেন? ১ কেজি মাংসের জন্য কত হুইসেল যথেষ্ট, জেনে নিন
নতুন অ্যাপের সুবিধা
নতুন আধার অ্যাপে ব্যবহারকারী নিজেদের পরিচয় ডিজিটালি ভেরিফিকেশন করতে পারবেন। নতুন ব্যবস্থায় অন্যতম বড় পরিবর্তন হল কিউআর ভিত্তিক। এতদিন হোটেল বা হাসপাতালে আধার কার্ডের জেরক্স দিতে হত। এবার থেকে আর আধারের জেরক্স দিতে হবে না। অফলাইনেও এই পরিষেবা ব্যবহার করা যাবে, এমনটাই জানিয়েছে ইউআইডিএআই।
নতুন অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন?
প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অফিসিয়াল আধার অ্যাপ ডাউনলোড করতে হবে।এবার কোন ভাষায় ব্যবহার করতে চান, তা বেছে নিন।এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর বসাতে হবে।এরপরে ওটিপি আসবে।পরের ধাপে ফেস অথেনটিকেশন করতে হবে।এবার ছয় ডিজিটের পিন তৈরি করতে হবে।এরপরে আপনি চাইলে বায়োমেট্রিক আনলক চালু করতে পারে।এতেই অ্যাকাউন্ট অ্যাকটিভ হয়ে যাবে (Aadhaar Card)।













