বাংলা হান্ট ডেস্ক: ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। ব্যাঙ্ক সহ অন্যান্য যে কোন আর্থিক প্রতিষ্ঠানের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেওয়াইসি ছাড়া কোনও রকম অফিসিয়াল কাজ সম্পন্ন হয় না। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এমনকি আপনি যদি কাজের সূত্রে বাইরে থাকেন, তখনও আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়। তা না হলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। তাই, এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে, যা জানা প্রত্যেক আধারধারীর জন্য জরুরি।
বিনামূল্যে আধার আপডেটের নতুন সময়সীমা জানুন (Aadhaar Card)
বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়।

আরও পড়ুন: বেগুন পোড়া বা ভাজা নয়, এবার বানান টক-ঝাল আচার ভর্তা সহজ উপায়ে, রইল রেসিপি
বিনামূল্যে অনলাইন আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI। নতুন বর্ধিত তারিখ হয়েছে ২০২৭ সালের ১৪ জুন। এবার তা একবছর বাড়ানো হল। যাঁরা নিজেদের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে নথি আপলোড করতে চান, তাঁরা মাইআধার পোর্টালের মাধ্যমে তা করতে পারবেন।
প্রথমে মাইআধার পোর্টালে যান। সেখানে লগ ইন করুন। এর জন্য আপনার আধার নম্বর ও ওটিপি দিতে হবে। পোর্টালে গিয়ে ‘অ্যাড্রেস আপডেট’, ‘ডকুমেন্ট আপডেট’-এ ঢুকে নথি আপলোড করতে পারবেন। তবে লক্ষ রাখবেন আপনার আপলোড করা ফাইলের সাইজ যেন ২ এমবির বেশি না হয়।
প্রসঙ্গত, আধারের নথি নিয়মিত আপডেট করা প্রয়োজন। সরকারি প্রকল্প, ব্যাঙ্কিং পরিষেবা ও অন্য যে কোনও ধরনের নথি যাচাইয়ের ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ (Aadhaar Card)।













