বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে বেগুন থাকলে সব সময় এক না বেগুন ভাজা বা বেগুন পোড়া করা হয়। তবে নতুনত্ব কোন খাবার খেতে চাইলে অবশ্যই রেধে দেখুন আজকের এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই পদটি। দেখে নিন কিভাবে বানাবেন টক-ঝাল আচার ভর্তা (Recipe)।
সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বেগুনের এই রেসিপিটি (Recipe)
যে কোনও ভর্তা রান্নায়, সব্জি বা ভর্তার মূল উপকরণটিকে রান্নার পরে হাত দিয়ে চটকে মেখে নেওয়া হয় বা বেটে নেওয়া হয়। বেগুনের আচার ভর্তায় বেগুনকে থেঁতো করে নেওয়া হবে রান্নার আগেই। তাছাড়া খুব কম সময়ে এটি বানাতে পারবেন (Recipe)।

আরও পড়ুন: পাহাড় নয়, এবার গরমে পরিকল্পনা করুন সাগর সফরের, কলকাতার কাছেই মিলবে দারুণ স্পট
উপকরণ:
২টি মাঝারি মাপের বেগুন
৭-৮ কোয়া রসুন
১ চা চামচ নুন
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ জিরেগুঁড়ো
দেড় টেবিল চামচ সর্ষেবাটা
১ চা চামচ রসুন বাটা
২ চা চামচ কাঁচালঙ্কা বাটা
২ টেবিল চামচ সর্ষের তেল
অর্ধেক পাতি লেবুর রস
সামান্য জল
প্রণালী: প্রথমে বেগুনের বোঁটা ছাড়িয়ে সেটি নোড়া দিয়ে হালকা হাতে থেঁতো করে নিন। এরপর একটি কড়াইয়ে ভেঙে যাওয়া বেগুনের টুকরো, সব ক’টি গুঁড়োমশলা, সর্ষেবাটা, রসুনবাটা, লঙ্কাবাটা, সর্ষের তেল দিয়ে হাতে করে ভাল ভাবে মাখিয়ে নিন। এ বার কড়াই আঁচে বসিয়ে তার মধ্যে দিন সামান্য জল এবং রসুনের কোয়া। চাপা দিয়ে রান্না করুন মিনিট ১০-১৫। বেগুন ভাল ভাবে সেদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে গেলে ঢাকা খুলে উপরে লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।













